ইতিমধ্যেই ২০টির বেশি দেশ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-রোষে পড়েছে। তাদের মধ্যে অন্যতম জাপান, ব্রাজ়িল, কানাডা, দক্ষিণ কোরিয়া রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল ইউরোপীয় ইউনিয়নও।
ইউরোপের ২৭টি দেশ নিয়ে তৈরি ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে ১ অগস্ট থেকে। সমাজমাধ্যম ট্রুথসোশ্যালের পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লেয়েনকে পাঠানো চিঠি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, ট্রাম্পের নয়া শুল্কনীতির ‘কোপে’ পড়েছে পড়শি রাষ্ট্র মেক্সিকোও।
প্রসঙ্গত, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় তিনি ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছিলেন। তাঁর বক্তব্য, ইউরোপের দেশগুলির সঙ্গে চুক্তি করতে রাজি নন তিনি। শুধু তা-ই নয়, ইউরোপের দেশগুলি ‘সুযোগ’ নেয় বলেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হুমকির পরেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন ইইউ প্রধান। তার পর সুর খানিক নরম করেছিলেন ট্রাম্প। তার পরিণাম— করের হার ৫০ শতাংশ থেকে কমে ৩০ শতাংশ হল।
আমেরিকার কুর্সিতে বসার পর থেকেই বিভিন্ন দেশকে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। এপ্রিলে সেই শুল্কের দীর্ঘ তালিকা প্রকাশ করেন। ভারতের উপরেও চাপানো হয় ২৬ শতাংশ বাড়তি শুল্ক। তার পর এই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছিলেন, আলোচনা ফলপ্রসূ না হলে আমেরিকা নিজের মতো শুল্ক চাপাবে। ৯ জুলাই তার মেয়াদ শেষ হয়। এর পর থেকেই একে একে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানো শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
‘বাণিজ্যচুক্তি নিয়ে কাজ করছি আমরা’, মোদীর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানালেন, ভারত আক্রান্ত হলে পাশে দাঁড়াবে আমেরিকা
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!