ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ‘পরিণতি’ হবে পড়শি দেশ ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হুসেনের মতো। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ়। সাদ্দামের ফাঁসির প্রসঙ্গ তুলে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কী চরম পরিণতি হয়েছিল, ইরান যেন তা মনে রাখে।’’
ঘটনাচক্রে, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার খামেনেইকে খুন করতে সক্রিয় ছিল বলে রবিবার রয়টার্স প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল। ওই প্রতিবেদন দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আভিভের ওই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। অন্য দিকে, নেতানিয়াহু রবিবার প্রকাশ্যে তেহরানে ক্ষমতার পালাবদলে সক্রিয় হওয়ার জন্য ইরানের আমজনতার কাছে আবেদন জানিয়েছিলেন। ঠিক যেমন ভাবে দু’দশক আগে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় ইরাকের জনতার কাছে আবেদন জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
২০০৬ সালে গণহত্যার অভিযোগে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরাকের মার্কিন মদতপুষ্ট সরকার। তার আগে তিনি ইরাকের সর্বময় কর্তা ছিলেন একনাগাড়ে প্রায় চার দশক। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে পর্যুদস্ত হওয়ার পরে সেই সাদ্দামকেই মার্কিন সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে হয়েছিল ইরাকের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। লুকিয়ে থাকতে হয়েছিল মাটির তলার বাঙ্কারে। দিনের পর দিন। তার পর এক দিন সাদ্দামকে সেই বাঙ্কার থেকেই টেনে হিঁচড়ে বার করে এনেছিল মার্কিন সেনারা।
গ্রেফতারির পরে সাদ্দামের বিচার হয়েছিল মার্কিন মদতপুষ্ট নতুন ইরাকি সরকারের আদালতে। আর সেই বিচারের শুনানিও ঘটা করে অনেক দিন ধরে চালানো হয়েছিল। সেই মামলায় এমনকি, সাদ্দামকে তাঁর আত্মপক্ষ সমর্থনে সওয়ালও করতে দেওয়া হয়েছিল। তার পর তাঁর সাজা হয়েছিল মৃত্যুদণ্ড। এমনকি, ফাঁসি দেওয়ার ভিডিয়োও ছড়িয়ে দেওয়া হয়েছিল ইন্টারনেটে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টের উদাহরণ তুলে এ বার তেহরানের উপর চাপ বাড়াল তেল আভিভ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য