তিনি ইরানের সর্বোচ্চ পদে বসেছেন। আর এই পদপ্রাপ্তির নেপথ্যে রয়েছে তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু। তবে শুধু বাবা নয়, ইজ়রায়েল-আমেরিকার একযোগে হামলায় নিজের সবচেয়ে কাছের মানুষদেরও হারিয়েছেন মোজতবা খামেনেই। এমনটাই বলছে ইরান এবং বিদেশের সংবাদমাধ্যম।
তেহরানে খামেনেই যেখানে থাকতেন, ২৮ ফেব্রুয়ারি ভোরে (ইরানের সময়ে) সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাতে মৃত্যু হয় ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতার। পরে হাসপাতালে মৃত্যু হয় খামেনেইয়ের স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাঘেরজ়াদেহর। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু বাবা-মাকে নয়, হামলায় স্ত্রী এবং এক পুত্রকেও হারিয়েছেন মোজতবা। তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গিয়েছে তাঁর স্ত্রী জ়াহরা হাদাদ-আদেলের। মোজতবার দুই পুত্র এবং এক কন্যা রয়েছে। তাঁদের মধ্যে এক পুত্রেরও প্রাণ গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
ইরানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইজ়রায়েল-আমেরিকার হামলায় মোজতবার এক বোন, ভগ্নিপতি, এক ভাগ্নে এবং এক ভাগ্নিও নিহত হয়েছেন। খামেনেইয়ের চার পুত্র এবং দুই কন্যা। তাঁদের মধ্যে এক কন্যা, তাঁর স্বামী এবং দুই নাতি-নাতনির নিহত হয়েছেন বলে খবর। তবে দুই নাতি-নাতনি খামেনেইয়ের কোন সন্তানের, তা স্পষ্ট নয়। নিহত কন্যার পরিচয়ও জানানো হয়নি।
আরও পড়ুন:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মোজতবার নাম ঘোষণা হওয়ার আগে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমাদের সম্মতি না থাকলে ওই ব্যক্তি বেশি দিন টিকতে পারবেন না (ইরানে ক্ষমতায়)।’’ ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছিল, যে-ই হোন সর্বোচ্চ নেতা, তাঁকে নিশানা করে হামলা চলবে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স) সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবাকে বেছে নিয়েছে। এই পদ তাঁকে সারা দেশের শাসন পরিচালনার অধিকার দিল। দেশের যাবতীয় বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
১৯:৫৯
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা -
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়
-
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র