ইউক্রেনের অতর্কিত হামলা। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে রাশিয়ার চারটি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা রোসাভিয়াতসিয়া।
আরও পড়ুন:
রবিবার এক ঘণ্টায় ইউক্রেনের এগারোটি ড্রোন ধ্বংস করেছিল রাশিয়ার বিমান নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। তার পরেই বিকেল থেকে মস্কোর দোমাদেদোভো, ভনুকোভো, ঝুকভস্কি ও শেরেমেতিয়েভো বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলিতে উড়ান চলাচল করবে না।