উচ্চমানের জ্বালানি বা ‘হাই-অক্টেন ফুয়েলে’র দাম ২০০ শতাংশ বাড়িয়ে দিল পাকিস্তান! সে দেশে এত দিন ওই জ্বালানির লিটার প্রতি দাম ছিল ১০০ টাকা। এ বার তা বাড়িয়ে ৩০০ টাকা করা হল। রবিবার মন্ত্রিসভার কয়েক জন সদস্যকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সেই বৈঠকেই দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, উচ্চমানের জ্বালানির দাম বৃদ্ধির ফলে প্রতি মাসে ৯০০ কোটি টাকা (পাকিস্তানের মুদ্রায়) সাশ্রয় হবে। এই অর্থ জনগণের কাজে ব্যবহার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একটি সরকারি বিবৃতিতে শাহবাজ় বলেছেন, “এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক বোঝা লাঘব হবে। অতিরিক্ত অর্থ খরচ করতে হবে কেবল দেশের বিত্তশালী অংশকে।”
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অন্য অনেক দেশের মতো পাকিস্তানেও জ্বালানির জোগানে টান পড়়েছে। এই পরিস্থিতিতে গত ৬ মার্চ পেট্রল এবং ডিজ়েলের দাম লিটার প্রতি ৫৫ টাকা বাড়িয়েছিল পাকিস্তানের সরকার। ৬ মার্চের আগে পাকিস্তানে এক লিটার পেট্রলের দাম ছিল ২৬৬.১৭ টাকা। তা বেড়ে ৩২১.১৭ টাকা করা হয়। ডিজ়েলের দাম ছিল ২৮০.৮৬ টাকা। তাও ৫৫ টাকা বাড়িয়ে ৩৩৫.৮৬ টাকা করা হয়।
জ্বালানির জোগানে টান পড়তেই গত ১০ মার্চ ভাড়া বৃদ্ধির কথা জানায় পাকিস্তানের বিমানসংস্থাগুলি। করাচি থেকে লাহৌর যেতে কিংবা করাচি থেকে ইসলামাবাদ যেতে আগে বিমানভাড়া পড়ত ২৮০০ টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে তা ৫০০০ টাকা হয়েছে। ইউরোপ এবং পশ্চিম এশিয়াগামী বিমানের ক্ষেত্রেও ভাড়ার পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে পাকিস্তানের বিমানসংস্থাগুলি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প
-
‘কালো ইগল’-এর ঠোক্করের আতঙ্কে থরহরিকম্প! ট্রাম্পের ‘ইয়র্কারে স্টাম্প ওড়া’র ভয়ে শান্তিচুক্তিতে নিমরাজি শিয়া ফৌজ?
-
ইরান-যুদ্ধে সাহায্য না পেয়ে বড় পদক্ষেপের সিদ্ধান্ত ট্রাম্পের, ৫০০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে ইউরোপের দেশ থেকে