২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে ভারত। এমন দাবি করে শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের এক মন্ত্রী। ‘পূর্ণ শক্তি’ দিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই মন্ত্রী।
মঙ্গলবার গভীর রাতে (পাকিস্তানের স্থানীয় সময় অনুসারে রাত ২টো) আপৎকালীন সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, “আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ভারত যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে।”
আরও পড়ুন:
ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিলে যাবতীয় ধ্বংস এবং ক্ষয়ক্ষতির জন্য নয়াদিল্লিই দায়ী থাকবে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। খানিক হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, “যে কোনও উপায়ে পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।”
প্রসঙ্গত, মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে ফোন-কথোপকথনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও জানিয়েছিলেন যে, পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তার জবাব দেওয়া হবে। প্রকারান্তরে তিনি ভারতের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা