ইরানের সঙ্গে সংঘাত মোটামুটি শেষের পথে। আর সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে সংঘাত। আমেরিকার যা লক্ষ্য ছিল, তার অনেকটাই ইতিমধ্যে পূরণ হয়েছে। এমনকি, সেখানকার ভূখণ্ডে সেনা নামানোরও প্রয়োজন নেই। এমনটাই বললেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। ইরানের আশপাশে পশ্চিম এশিয়ার উপকূল সংলগ্ন এলাকায় ‘চালকবিহীন ড্রোন বোট’ নামিয়েছে আমেরিকা। তার পরেই জল্পনা তৈরি হয়েছিল, তবে কি জলপথে হামলা চালাবে আমেরিকা? আরও দীর্ঘায়িত হবে সংঘাত! সেই জল্পনা উড়িয়ে দিলেন রুবিয়ো।
ফ্রান্সে জি-৭ সম্মেলন চলছে। সেই সম্মেলনে যোগ দিয়ে প্যারিস গিয়েছেন রুবিয়ো। সেখানে তিনি বলেন, ‘‘অভিযানের পরিকল্পনা সূচি যা ছিল, তার চেয়ে অনেক এগিয়ে আমরা। সঠিক সময়ে তা শেষ করা যাবে বলে আশা করছি— আর কয়েক সপ্তাহেই শেষ হবে, মাস নয়।’’ তার পরেই তিনি জানান, ইরানের ভূখণ্ডে সেনা না পাঠিয়েও আমেরিকা নিজের লক্ষ্যপূরণ করতে সমর্থ।
ইতিমধ্যে ইরাকের আশপাশের অঞ্চলে প্রচুর নৌবাহিনী এবং বায়ুসেনা পাঠিয়েছে আমেরিকা। তার পরেই জল্পনা তৈরি হয়, তা হলে কি আরও দীর্ঘ হবে পশ্চিম এশিয়ার সংঘাত। রুবিয়ো অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ‘বিকল্প সুযোগসুবিধা’ পাবেন। পরিস্থিতি আচমকা বদলে গেলেও সমস্যায় পড়তে হবে না।
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করেছেন, তেহরান সংঘাত থামানোর প্রস্তাব দিয়েছে। ইরান যদিও সেই দাবি মানেনি। এই পরিস্থিতিতে রুবিয়োও ট্রাম্পের সুরেই দাবি করে বললেন, ‘‘আমাদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। ইরানের তরফে ইঙ্গিত এসেছে। কিছু বিষয়ে তারা কথা বলতে চায় বলেই মনে হয়েছে।’’
আরও পড়ুন:
এর পরেই সংঘাত পরবর্তী পরিস্থিতিতে হরমুজ় প্রণালীর নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দেন রুবিয়ো। তিনি জানান, এই বিষয়ে ইউরোপ এবং এশিয়ার সহযোগী দেশগুলিকে এগিয়ে আসতে হবে। তাঁর মতে, ইরান ওই প্রণালী দিয়ে পারাপারের জন্য টোল চাপাতে পারে। সে রকম হলে বাণিজ্যের ক্ষতি হতে পারে। তাঁর কথায়, ‘‘এটা শুধু বেআইনি নয়, বিষয়টি একেবারেই মানা যায় না। পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। গোটা দুনিয়ার একটা পরিকল্পনা থাকা জরুরি।’’
এপি-সহ বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, তেহরানকে রাশিয়া সাহায্য করছে। সেই রিপোর্টও উড়িয়ে দিয়েছেন রুবিয়ো। তিনি জানান, রাশিয়া এ সব কিছুই করছে না, যাতে তাদের অভিযান প্রভাবিত হয়।
পেন্টাগনের সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানায়, ইরানের আশপাশে পশ্চিম এশিয়ার উপকূল সংলগ্ন এলাকায় ‘চালকবিহীন ড্রোন বোট’ নামিয়েছে আমেরিকা। এই ড্রোনগুলি জলপথে ‘আত্মঘাতী’ হামলায় সক্ষম। ফলে ইরানে ট্রাম্প তেমন কোনও হামলার পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। তার পরেই রুবিয়ো সেই জল্পনায় জল ঢালেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প