Advertisement
E-Paper

দেহ রেখেছে ল্যাপটপ, অবসর-সঙ্গীর শ্রাদ্ধের জন্য উদ্যোগী যুবক, ভিডিয়ো ভাইরাল

ভিডিয়োতে যুবকটিকে ওই মহিলার উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমার প্রিয় বন্ধু মারা গিয়েছে। তার শ্রাদ্ধের ব্যবস্থা করে দিন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২০:০২
সেই ভিডিয়োর দৃশ্য।

সেই ভিডিয়োর দৃশ্য।

খারাপ হয়ে গিয়েছে ল্যাপটপ। অবসর-সঙ্গীর মৃত্যুতে ব্যথিত এক যুবক ওই ‘মৃত’ ল্যাপটপ নিয়ে চলে গেলেন সোজা ফিউনেরাল হোমে। প্রথা মেনেই প্রিয় সঙ্গীর বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। ফিউনেরাল হোমের কাউন্টারে বসে থাকা এক মহিলার সঙ্গে ওই যুবকের কথোপকথনের একটি ভিডিয়ো এখন ভাইরাল নেটমাধ্যমে।

ভিডিয়োকে যুবকটিকে ওই মহিলার উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমার প্রিয় বন্ধু মারা গিয়েছে। ওর শ্রাদ্ধের ব্যবস্থা করে দিন।’’ মহিলার পাল্টা প্রশ্ন, ‘‘দেহ কোথায়?’’ উত্তরে ওই যুবক বলেন, ‘‘আমার ল্যাপটপ মারা গিয়েছে। বুঝতে পারছি না আর চলবে কি না।’’ ওই যুবক নিজে একজন টিকটক ব্যবহারকারী। নিছক মজার ছলেই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন তিনি। ভিডিয়োটি নেটমাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। হেসে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন নেটাগরিকরা। ইতিমধ্যেই ২০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিয়োটি।

Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy