Advertisement
E-Paper

Karachi University Blast: মহিলা মানববোমার আত্মঘাতী বিস্ফোরণ করাচিতে! দায় নিল বালুচ বিদ্রোহীগোষ্ঠী

মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে গাড়িতে আত্মঘাতী হামলা হয়। সেই হামলায় তিন চিনা নাগরিক-সহ চার জন নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৮:৫৭

করাচি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিল বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই বিদ্রোহীগোষ্ঠীর মানববোমা হামলাতেই মঙ্গলবার তিন চিনা নাগরিক-সহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে গাড়িতে আত্মঘাতী হামলা চালায় বিএলএ-র এক মহিলা সদস্য।

পুলিশ সূত্রে খবর, যে মহিলা আত্মঘাতী হামলা চালিয়েছেন তার নাম শারি বালুচ ওরফে ব্রামশ। বিএলএ বিদ্রোহীগোষ্ঠীর প্রথম মহিলা মানববোমা। হামলার পর বিএলএ-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা হামলার দায় স্বীকার করেছে। সেই সঙ্গে এই হামলাকে বালুচ প্রতিরোধের ইতিহাসের এক নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে তারা।

করাচির পুলিশ প্রধান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে এক মহিলাকে আপাদমস্তক বোরখায় ঢেকে ওই গাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল। তার পরই বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের মাটিতে চিনা নাগরিকদের উপর এই প্রথম বড়সড় হামলা চালাল বিএলএ। যদিও ২০২১-এর জুলাইয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানের দাসুতে চিনা নাগরিকদের একটি বাসে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ন’জন চিনা নাগরিকের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানের তালিবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছিল।

karachi Karachi University Suicide attack Balochistan Liberation Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy