E-Paper

মফস্‌সলে কমলেও অক্ষয় তৃতীয়ায় কলকাতায় বাড়ল গয়না বিক্রি

গয়নার ব্যবসায়ীরা বলছেন, সোনা-রুপোর দাম যেখানে পৌঁছেছিল, এখন তার থেকে কিছুটা কম। এই সুযোগেই ক্রেতারা খোঁজখবর করছেন। বেলঘরিয়ার এক ক্রেতা প্রসেনজিৎ রায় যেমন রবিবার জানাচ্ছেন, ‘‘দাম কমায় আংটি আর চেন কিনলাম।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৮:৩৪

— প্রতীকী চিত্র।

প্রত্যাশার তুলনায় শহরে ভাল বিক্রির মুখ দেখল এ বারের অক্ষয় তৃতীয়ার গয়নার বাজার। রবিবার কলকাতায় ভাল বিক্রি হয়েছে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে মফস্‌সলের বেশির ভাগ অঞ্চলেই ক্রেতা ছিল কম। সেখানকার দোকানদারেরা জানাচ্ছেন, মূলত রাজ্যের বাকি অঞ্চলের বিপণিগুলিতে আজ, সোমবার অক্ষয় তৃতীয়া পালন হবে। তাঁদেরও আশা, গত বারের থেকে বিক্রি বেশি হবে।

গয়নার ব্যবসায়ীরা বলছেন, সোনা-রুপোর দাম যেখানে পৌঁছেছিল, এখন তার থেকে কিছুটা কম। এই সুযোগেই ক্রেতারা খোঁজখবর করছেন। বেলঘরিয়ার এক ক্রেতা প্রসেনজিৎ রায় যেমন রবিবার জানাচ্ছেন, ‘‘দাম কমায় আংটি আর চেন কিনলাম।’’

পি সি চন্দ্র জুয়েলার্সের দাবি, যা আশা ছিল, সে রকমই খদ্দের এসেছিলেন। পুরনোর সঙ্গে ছিলেন বহু নতুন ক্রেতাও। অঞ্জলি জুয়েলার্সের অনর্ঘ উত্তীয় চৌধুরীরও বক্তব্য, ‘‘সোনার দাম কমার সুযোগ নিয়েছেন ক্রেতারা।’’ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর দাবি, ক্রেতারআনাগোনা ভালই ছিল। তবে টগর বলছেন, ‘‘মফস্‌সলে বিক্রি প্রায় হয়নি বললেই চলে। আশা, সোমবার কিছুটা বিক্রি বাড়বে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold and Silver Price gold and silver Akshaya Tritiya Gold Jewellery

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy