Advertisement
E-Paper

‘তুমিই আমার মা, তুমিই বাবা’, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই ইঙ্গিতপূর্ণ বক্তব্য কন্যা নিয়াসার

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে জলঘোলা হচ্ছে বিস্তর। ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এ বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়াসার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:৩৭
হিরণের দ্বিতীয় বিয়ের খবর ছড়াতে কী মন্তব্য মেয়ে নিয়াসার?

হিরণের দ্বিতীয় বিয়ের খবর ছড়াতে কী মন্তব্য মেয়ে নিয়াসার? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার দুপুর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বারাণসী ঘাটে দ্বিতীয় বিয়ের ছবি নিজেই ভাগ করে নেন। তার পরে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এই ঘটনার পরে সমাজমাধ্যমে কী লিখলেন হিরণের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়?

কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা এবং আদরের পোষ্যের সঙ্গে বিশেষ মুহর্ত ভাগ করে নিয়েছেন নিয়াসা। সেখানেই হিরণ এবং অনিন্দিতার একমাত্র মেয়ে লেখেন, “যতদূর মনে পড়ছে বহুদিন হল আমরা দু’জনেই আছি। মায়া, ভালবাসা, মমতা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ প্রতিনিয়ত। তুমিই আমার মা, তুমিই বাবা। আমার পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। এই সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।”

ইনস্টাগ্রামে হিরণ-কন্যা নিয়াসার মন্তব্য।

ইনস্টাগ্রামে হিরণ-কন্যা নিয়াসার মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম।

হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পরেই মুখ খোলেন অনিন্দিতা। তিনি জানান, মেয়ে এবং পরিবারের সম্মান বাঁচাতে এত দিন চুপ ছিলেন। আইনি কোনও বিচ্ছেদ হয়নি বলেও দাবি করেন অনিন্দিতা। মেয়ের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, “এই পরিস্থিতিতে মানসিক ভাবে বিপর্যস্ত হওয়া স্বাভাবিক।” তাঁদের কন্যার বয়স এখন ১৯ বছর। মধ্য কলকাতার একটি কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী তিনি। হিরণের প্রথম স্ত্রী আরও জানান, আর কোনও রাখঢাক নয়। তিনি এ বার নড়েচড়ে বসবেন।

Advertisement

আগামী দিনে আইনি বিচ্ছেদের পদক্ষেপ কি করবেন? সেই উত্তর এখনও অধরা। যদিও এই ঘটনার পরে এখনও পর্যন্ত হিরণ মুখ খোলেননি। এমনকি দ্বিতীয় বিয়ের সব ছবি মুছেও দিয়েছেন সমাজমাধ্যম থেকে।

সংক্ষেপে
  • বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
  • অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
  • থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
Tollywood Actor BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy