এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করে ট্রফি জিতে নিল ভারত। খেলা শেষে রানার আপ-এর চেক নিলেও তা ছুড়ে ফেলেন দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। রবিবার রাতে খেলা শেষ হতেই অমিতাভ বচ্চন ‘শত্রুপক্ষ’কে দিলেন জব্বর জবাব! প্রবীণ অভিনেতার সেই বুদ্ধিদীপ্ত, অথচ কটাক্ষপূর্ণ জবাবে মাতোয়ারা নেটমহল।
আরও পড়ুন:
ফাইনাল ম্যাচের দু’দিন আগে এক চ্যাট শোয়ে ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় খোদ শোয়েব আখতার ভারতীয় ব্যাটার ‘অভিষেক শর্মা’র পরিবর্তে ভুলবশত ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। প্যানেলে উপস্থিত বাকিরাও প্রাক্তন পাক পেসারের কথায় হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিয়ো নেটপাড়ায় দাবানলের গতিতে ভাইরালও হয়। এমনকি, অমিতাভ-পুত্র অভিষেক বচ্চনও বিষয়টি নিয়ে শোয়েবের সঙ্গে মজা করেন।
রবিবার পাকিস্তান ভারতের কাছে পরাস্ত হতেই ময়দানে নামেন অমিতাভ। এক্স হ্যান্ডলে পাকিস্তানকে সরাসরি ‘শত্রুপক্ষ’ বলে অভিহিত করেন অমিতাভ। এখানেই শেষ নয়, ক্রিকেটার অভিষেক শর্মার সঙ্গে অভিষেক বচ্চনকে গুলিয়ে ফেলা নিয়েও শোয়েবকে দুর্দান্ত মজার ছলে দিলেন উপযুক্ত জবাব!
অমিতাভ লেখেন, ‘‘ওদিকে ওরা কথায় পিছল (নাম ভুল বলা প্রসঙ্গে) খেল। এ দিকে ব্যাট, বল বা ফিল্ডিং না করেই শত্রুকে হারিয়ে দিলে! খুব ভাল খেলেছ ‘অভিষেক বচ্চন’। জয় হিন্দ! জয় মা দুর্গা।’’
শোয়েবের এমন নাম-বিভ্রান্তির পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেকও। সেদিন শোয়েবের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‘যথেষ্ট সম্মানের সঙ্গেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।’’
প্রতিবেশী দেশকে যে একচুল জায়গা ছাড়তে রাজি নন, সেটা বুঝিয়ে দিলেন বাপ-বেটা!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের