Advertisement
E-Paper

Karan Johar: মৃত্যু নিয়ে কার উদ্দেশে ইনস্টাগ্রামে লিখলেন কর্ণ, বাড়ছে জল্পনা

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে নেটমাধ্যম জুড়ে তীব্র নেতিবাচক সমালোচনার লক্ষ্য হয়ে উঠেছিলেন কর্ণ এবং তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:১৩
কর্ণ জোহর

কর্ণ জোহর

বুধবার তাঁর ইনস্টাগ্রামে কর্ণ জোহর কারওর মৃত্যু এবং মৃত্যু-পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বেশ কিছু মাস নেটমাধ্যমে বিশেষ সক্রিয় ছিলেন না কর্ণ। সেই সময়ে নেটমাধ্যম জুড়ে তীব্র নেতিবাচক সমালোচনার পাত্র হয়ে উঠেছিলেন কর্ণ এবং তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনস।

দীর্ঘদিন পর, কর্ণ আবার নেটমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন। নিজের ছবির প্রচার ছাড়া মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে তিনি বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য জানান। সাম্প্রতিক কালে তাঁর এই মৃত্যু নিয়ে লেখাটি নজর কেড়েছে নেটাগরিকদের।

‘যখন কেউ মারা যান, আমরা প্রথমে আফসোস করি। বার বার জীবনের সংক্ষিপ্ততার বুলি আওড়াতে থাকি। নিজের আগেকার ভুলত্রুটিগুলি ঠিক করার কথাও বলে লোকজন। কিন্তু আবার কিছু দিন পরেই আপনি শুনলেন, কেউ আপনার পিছনে কথা বলেছে এবং আপনিও সেই একই কাজ করলেন! বাহ! কত মানুষ রোজ মারা যান, আমরাই বা কী এমন বেঁচে আছি?’ লেখেন কর্ণ।

ইনস্টাগ্রামে লেখেন কর্ণ।

ইনস্টাগ্রামে লেখেন কর্ণ।

অবশ্য কার বা কাদের উদ্দেশে এমন লেখা কর্ণ জহরের, তা স্পষ্ট নয়। তাই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা।

আপাতত কাজ নিয়ে ব্যস্ত আছেন কর্ণ। ‘শেরশাহ’-এর বিপুল সাফল্য উপভোগ করার পাশাপাশি ‘বিগ বস ওটিটি’-তে সঞ্চালকের কাজ করছেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ দিয়ে তিনি পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ।

Karan Johar Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy