Advertisement
E-Paper

ভেঙে গিয়েছে দুই গোড়ালি, দুর্ঘটনার কবলে রুবেল, দুশ্চিন্তায় প্রেমিকা শ্বেতা

এই মুহূর্তে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে অভিনয় করছেন রুবেল দাস। শট দিতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা রুবেল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৫:১৪
Tollywood Actress Sweta Bhattacharjee is worried as her boyfriend actor Rubel Das met with an accident while shooting for his serial Neem Phuler Modhu

(বাঁ দিকে) রুবেল দাস। শ্বেতা ভট্টাচার্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা রুবেল দাস। ভেঙে গিয়েছে দু’টি গোড়ালি। আপাতত রয়েছেন তাঁর বারাসাতের বাড়িতে। ফলে শুটিং বন্ধ সিরিয়ালের। উঠে দাঁড়াতে পারছেন না। নায়কের জন্য চিন্তিত তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যও। সব ঠিকই ছিল। এক দিন আগে তাঁরা ‘লং ড্রাইভ’-এ গিয়েছিলেন। আচমকাই ঘটেছে এই ঘটনা। মন ভাল নেই নায়িকার। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানালেন তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন। এক দিকে সিরিজ়ের শুটিং চলছে অন্য দিকে বারাসাতেও থাকতে হচ্ছে। শ্বেতা বললেন, “সিরিয়ালে মারপিটের দৃশ্যে শুটিং চলছিল। বাস থেকে লাফানোর একটি শট দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যার উপরে লাফ দিয়েছিল সেই জায়গাটা এবড়োখেবড়ো ছিল, বুঝতে না পেরে পা ঘুরিয়ে পড়ে যান। পায়ে প্লাস্টার করা হয়েছে। বাথরুমের যাওয়ার জন্যেও দাঁড়াতে পারছেন না।” সিরিয়ালের শুটিংয়ের জন্য এমনিই নায়ক-নায়িকাদের উপর বাড়তি চাপ থাকে। কারণ পর্বগুলো ব্যাঙ্ক করে রাখার তাড়া থাকে। এ বার তা হলে শুটিং কী ভাবে হবে?

শ্বেতা জানিয়েছেন, এই মুহূর্তে শুটিংয়ে যাওয়া রুবেলের পক্ষে খুবই কঠিন। যদি তাঁর বাড়িতে এসে শুটিং করা যায় তবে কাজ করতে পারবেন নায়ক। বিশেষ মানুষের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নায়িকা লেখেন, “তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি, বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে। শীঘ্রই সুস্থ হয়ে ওঠো।”

এই মুহূর্তে শ্বেতা ব্যস্ত তাঁর নতুন সিরিজ়ের শুটিং নিয়ে। যে সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্য দিকে তাঁর ঝুলিতে রয়েছে আরও একটি সিরিজ়ের কাজ। আপাতত সিরিয়াল করছেন না শ্বেতা।

Rubel Das Sweta Bhattacharya Bollywood Actor Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy