Advertisement
E-Paper

মুম্বইয়ে অভিনেত্রীকে খুন করে ৯০ কিলোমিটার দূরে জঙ্গলে দেহ ফেলে দিয়ে এলেন ছেলে! গ্রেফতার ২

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দুঃসংবাদ। নিজের ছেলের হাতে খুন হলেন অভিনেত্রী বীণা কপূর। খবর দিলেন সহ-অভিনেত্রী নীলু কোহলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৪:১৫
ছেলের হাতে খুন অভিনেত্রী বীণা কপূর।

ছেলের হাতে খুন অভিনেত্রী বীণা কপূর। সংগৃহীত।

বেসবলের ব্যাট দিয়ে মাথায় মেরে অভিনেত্রী বীণা কপূরকে খুন করলেন তাঁরই ছেলে। সম্পত্তির কারণে হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা বিনোদন জগতে। বীণা কপূরের জুহুর বাড়িতেই ঘটেছে এই ঘটনা। বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর সহ-অভিনেত্রী নীলু কোহলি।

বছর ৭৪-এর অভিনেত্রীকে খুন করার জন্য তাঁর ছেলে সচিন কপূর ও বাড়ির এক পরিচারককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রীর দুই ছেলে। বড় ছেলে থাকেন আমেরিকায়। ছোট ছেলের সঙ্গেই থাকতেন বীণা। অভিনেত্রীর খুন নিয়ে নীলু কোহলি তাঁর সমাজমাধ্যমে জানান, বেসবলের ব্যাট দিয়ে একের পর এক আঘাত করেন সচিন। তার পর তাঁর দেহ মুম্বই থেকে ৯০ কিলোমিটার দূরে মাথেরনের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। পুলিশি জেরায় মাকে খুন করার কথা স্বীকার করেছেন তিনি। ১২ কোটি টাকা মূল্যের একটি জমির জন্য মাকে খুন করেছেন বলে কবুল করেছেন সচিন। পুলিশকে দেওয়া তাঁর বয়ানে তিনি জানিয়েছেন, এই সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে মায়ের বচসা হয়। এতেই মাথা গরম হয়ে গিয়ে বেসবলের ব্যাট দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। তাতেই মৃত্যু হয় বীণা কপূরের।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy