Advertisement
E-Paper

‘লাইগার’-এর পর বিয়েটা সেরে ফেলতে চাইছেন অনন্যা! সুহানা না তিনি, কে আগে বিয়ের পিঁড়িতে?

সুহানা না অনন্যা, কে আগে বিয়ে করছেন? সে নিয়ে জোরদার আলোচনা সিরিজে। কথায় কথায় চলে এলেন সুহানাও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬
অনন্যা না শানায়া, কার বিয়ে আগে হবে?

অনন্যা না শানায়া, কার বিয়ে আগে হবে?

‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর দ্বিতীয় সিজনের বিশেষ আকর্ষণ অনন্যা পণ্ডে এবং শানায়া কপূর। সম্প্রতি এক পর্বে অনন্যার মা-বাবা ভাবনা পণ্ডে এবং চাঙ্কি পণ্ডেকে তাঁদের বিয়ের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করতে দেখা যায়। সব মিলিয়ে ফের বিয়েবাড়ির আমেজ। কথায় কথায় স্বাভাবিক ভাবেই এসে পড়ল নতুন প্রজন্মের বিয়ের প্রসঙ্গ।

অনন্যা না শানায়া, কার বিয়ে আগে হবে? জিজ্ঞেস করতেই মাহদীপ কন্যা শানায়া বলে উঠলেন, ‘‘আমি জানি, অনন্যা আগে বিয়ে করবে।’’ সে কথায় রীতিমতো খুশিই হলেন 'লাইগার' অভিনেত্রী। বোঝালেন তিনি এখনই রাজি। শানায়া তখন আর এক বন্ধু সুহানা খানের কথাও মনে করান। বলেন, ‘‘আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। কিন্তু দেরি আছে। আগে অনন্যা। তার পর সুহানা লাইনে আছে।’’

শানায়া বলেন যে তিনি সাবেকি রীতিতে বিয়ে চান। তখন অনন্যা ইচ্ছাপ্রকাশ করেন জাঁকজমক নিয়ে। বলেন, ‘‘আমি তিন দিন ধরে বিয়ে চাই। মনে হবে যেন উৎসব হচ্ছে।’’ শশাঙ্ক খৈতানের ‘বেধাদক’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শানায়া। অনন্যাকে শেষ দেখা গিয়েছিল পুরী জগন্নাধের ‘লাইগার’-এ। এর পরে অনন্যা ‘খো গে হাম কাহাঁ’-এ অভিনয় করবেন। অন্য দিকে, জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত সুহানা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy