সুগার ধরা পড়ার পরেই হয়েছে যত গোলমাল। মিষ্টি খেতে যতই ভালবাসুন, মুখে দেওয়াই যায় না। চিনি জীবন থেকে বাদই দিয়ে দিতে হয়। মিষ্টি হোক বা মিষ্টি জাতীয় যে কোনও খাবার, ছেঁটে না ফেললেই সুগার বেড়ে যাবে চড়চড় করে। কেকও তাই। বড়দিনে ফ্রুট কেক বা ওয়ালনাট কেক দেখে যতই লোভ হোক না কেন, তাতে চিনির মাত্রা দেখলেই ভিরমি খেতে হয়। কাজেই বাড়িতে বানানো ছাড়া গতি নেই। বড়দিনে মিষ্টিমুখ করতে যাঁরা মুখিয়ে রয়েছেন, তাঁদের জন্য চিনি ছাড়া কিছু মিষ্টি পদের প্রণালী রইল। এগুলি স্বাস্থ্যকর, বাড়ির ছোটরা ও বয়স্কেরা অনায়াসেই খেতে পারেন।
চিনি ছাড়া এমন কিছু বানান, যা শরীরে প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজের জোগান দেবে। আবার স্বাদেও ভাল হবে। মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে, আবার সুগারও বাড়বে না। রইল তিন রকম প্রণালী।
কাঠবাদাম ও কিশমিশের এনার্জি বল
বাদাম থেকে পাওয়া প্রোটিন ও ফাইবার রক্তে সুগার শোষণ ধীর করে রক্তে অতিরিক্ত শর্করা শোষণ করে নেয়। কিশমিশে রয়েছে পটাশিয়াম, যা হার্ট ভাল রাখে, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে। কাঠবাদাম ও কিশমিশ দিয়ে সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন এনার্জি বল। এর জন্য লাগবে আধ কাপের মতো আখরোট, ২ চামচ কিশমিশ, ১ চামচ তিল ও সামান্য ঘি। প্রথমে কাঠবাদামগুলি শুকনো খোলায় হালকা ভেজে নিন। এ বার ভাজা বাদামগুলি অর্ধেক করে ভেঙে নিয়ে তাতে কিশমিশ মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। আঠালো মিশ্রণ তৈরি হবে। হাতে সামান্য ঘি নিয়ে সেই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো গড়ে নিন। প্রয়োজনে এতে পেস্তা ও ড্রাই ফ্রুটও মেশাতে পারেন।
চিনি ছাড়া মিষ্টি। ছবি: ফ্রিপিক।
আরও পড়ুন:
কেকের মতোই কোক-বাদাম এনার্জি বাইটস
খেতে অনেকটা চকোলেট কেকেরই মতো। তবে এতে কোনও ময়দা বা চিনি থাকবে না। এটি বানাতে এক কাপের মতো কাঠবাদাম, ২ চামচ ডার্ক কোকো পাউডার, ৫-৬টি খেজুর ও সামান্য ভ্যানিলা এসেন্স নিতে হবে। প্রথমে কাঠবাদামগুলি মিক্সিতে গুঁড়িয়ে নিন। এতে খেজুর, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে আঠালো মিশ্রণ বানিয়ে নিন। হাতে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট বল বা চারকোনা বরফির মতো গড়ে নিন। ফ্রিজে আধ ঘণ্টার মতো রেখে সেট হতে দিন। তার পর উপরে ডার্ক চকোলেট ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে।
আরও পড়ুন:
ওট্স-আপেলের পায়েস
চাল বা চিনির বদলে ওট্স ও আপেল দিয়ে পুষ্টিকর পায়েসও রেঁধে ফেলতে পারেন। ২ কাপের মতো ফ্যাট-ফ্রি দুধ, আধ কাপ ওট্স, ১টি বড় আপেল গ্রেট করে নিন। দুধ ফুটিয়ে ঘন করে নিন। তাতে ওট্স হালকা রোস্ট করে নিয়ে দিয়ে দিন। ওট্স সেদ্ধ হয়ে গেলে অল্প দারচিনি গুঁড়ো মিশিয়ে দিন। এ বার নামিয়ে নিয়ে এতে গ্রেট করে রাখা আপেল দিয়ে দিন। আপেলের নিজস্ব মিষ্টিত্বেই এটি সুস্বাদু লাগবে। তবে চাইলে সামান্য গুড় মেশাতে পারেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান