Advertisement
E-Paper

Fitness: মেদ ঝরাতে এই ব্যায়াম করছেন? জেনে নিন কত বার করতে হবে ব্যায়ামটি

জিমে না গিয়ে বাড়িতে এই ব্যায়াম ঠিক মতো করলেই ঝরবে ওজন। তবে প্রতিদিন কতবার করে করবেন, সেটা জানতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:৪৮
মেদ ঝরবে সহজ এই ব্যায়ামে।

মেদ ঝরবে সহজ এই ব্যায়ামে। ছবি: সংগৃহীত

রোজ ঘণ্টার পর ঘণ্টা ধরে জিম করে ওজন কমানোর বদলে বাড়িতে যদি ‘জাম্পিং জ্যাক’ করেই ওজন ঝরিয়ে ফেলা যায়, তাহলে আর মন্দ কী! এই ব্যায়াম করতে সারা শরীরকেই কাজে লাগাতে হয়, ফলে উপকার পাওয়া যায় অতি সহজেই।

কী ভাবে করবেন?

পা দুটো ছড়িয়ে সোজা দাঁড়িয়ে থাকুন। হাত দুটো রাখুন মাথার উপরে। এই অবস্থাতেই লাফাতে হবে। লাফানোর সময় দুটো হাত ও দুটো পায়ের মধ্যে দূরত্ব কমে কাছাকাছি আসবে। অনেকে ছন্দ মেলাতে হাত জড়ো করার সময় তালিও দেন।

কী ধরনের উপকার পাবেন?

ক্যালোরি ঝরাতে সহায়তা করে এই কার্ডিয়ো ব্যায়াম। জাম্পিং জ্যাক করার সময় হৃদস্পন্দন দ্রুত বৃদ্ধি পায়, ওজন ঝরানোর জন্য যেটা দরকারও। শরীরের প্রতিটি পেশি ব্যবহৃত হয় এই ব্যায়ামের সময়। কার্ডিয়ো করার সময় এটি প্রথমে গা গরম করতেও করা যেতে পারে। শরীরের উপর সুদূরপ্রসারী প্রভাব রাখে এই ব্যায়াম। শরীরের প্রতিটি গাঁটকে শক্তিশালী করে তুলতে এই ব্যায়ামের জুড়ি নেই।

কত  বার করবেন এই ব্যায়াম?

কত বার করবেন এই ব্যায়াম?

কতবার করবেন?

প্রতিদিনের শরীরচর্চায় কার্ডিয়ো ও স্ট্রেংথ ট্রেনিংয়ের একটা ভারসাম্য হিসেবে এই জাম্পিং জ্যাক করুন। সারাদিন ছোট ছোট ভাগে ভাগ করেও এটা করতে পারেন। ভাল ফল পেতে প্রতিদিনের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার। প্রথম প্রথম যাঁরা এই ব্যায়াম করছেন, তাঁরা ১০টি সেট জাম্পিং জ্যাক করতে পারেন। তবে বিশেষজ্ঞেরা বলছেন, প্রতিদিন ২৫টি সেট করে জাম্পিং জ্যাক করলে উপকার পাবেন।

Fitness Tips Exercise Fitness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy