Advertisement
E-Paper

রুটি না কি পাউরুটি? পুজোর বাকি ১৩ দিনে দ্রুত রোগা হতে সকালের জলখাবারে কোনটি বেছে নেবেন?

পুজোর আগে দ্রুত রোগা হতে পরিশ্রমের ঘাটতি রাখছেন না কেউই। রুটি খেয়ে ওজন বেড়ে যেতে পারে বলে অনেকে পাউরুটি খান। ওজন কমাতে পাউরুটি কি রুটির চেয়ে বেশি সহায়ক?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৬
ওজন কমাতে পাউরুটি কি রুটির চেয়ে বেশি সাহায্য করে?

ওজন কমাতে পাউরুটি কি রুটির চেয়ে বেশি সাহায্য করে? ছবি: সংগৃহীত

পুজো চলে এসেছে। আর ১৩ দিনের অপেক্ষা। তার পরেই কাঠি পড়বে ঢাকে। শারদোৎসবে মাতবেন সকলে। উৎসবের প্রস্তুতি মোটামুটি শেষ। জামাকাপড় কেনা থেকে প্রিয়জনদের উপহার দেওয়া— সব কিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ কয়েক দিনে ওজন কমানোর আপ্রাণ চেষ্টাও চলছে। গত কয়েক মাস পুজোর ভিড়ে আলাদা ভাবে নজরকাড়তে কম পরিশ্রম করেননি। তবে সব সময়ে আশানুরূপ ফল পাননি কেউ কেউ। ওজন কতটা দ্রুত কমবে, তা নির্ভর করে রোজের খাওয়াদাওয়ার উপর। অনেকের ধারণা, ভাত-রুটি খেলে ওজন কমার বদলে বেড়ে যায়। তাই অনেকেই রুটির বদলে পাউরুটি খান। ওজন কমাতে পাউরুটি কি রুটির চেয়ে বেশি সাহায্য করে?

পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই ধারণা ভুল। রুটির মতো স্বাস্থ্যকর খাবার খুব কম রয়েছে। এক বার খেলে দীর্ঘ ক্ষণ পেট ভরতি রাখে রুটি। ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতাও অনেকটা কমে। ওজন কমানোর ডায়েটে প্রথম পছন্দ রুটি হলেই ভাল। এর বেশ কিছু কারণও রয়েছে।

আটার তৈরি রুটিতে রয়েছে ভরপুর ফাইবার।

আটার তৈরি রুটিতে রয়েছে ভরপুর ফাইবার। ছবি: সংগৃহীত

১) আটার তৈরি রুটিতে রয়েছে ভরপুর ফাইবার। যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। জোয়ার কিংবা বাজরার রুটিও হয়। যা ওজন কমাতে দারুণ সাহায্য করে। অন্য দিকে গম ছাড়াও পাউরুটি তৈরির উপকরণে একটা বড় অংশ জুড়ে থাকে ময়দা। দ্রুত ওজন ঝরাতে ময়দা একেবারেই উপকারী নয়। উল্টে হজমের গোলমালও তৈরি হতে পারে।

২) রুটিতে ফাইবার ছাড়াও আছে কার্বোহাইড্রেট, প্রোটিনের মতো উপকারী পুষ্টিগুণ। যা শরীরে রক্ত সঞ্চালন সচল রাখে। ভিতর থেকে শক্তি জোগায়। ফলে অল্প শরীরচর্চা করলেই দুর্বল হয়ে পড়তে হয় না। রোগা হওয়ার পথটাও সহজ হয়।

অন্য দিকে পাউরুটিতে ইস্টের পরিমাণ বেশি। তা ওজন কমায় তো না, বরং অত্যধিক হারে শরীরে প্রবেশ করলে আরও অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

৩) পাউরুটি সংরক্ষণ করা হয়। টাটকা পাউরুটি বাজারে পাওয়া যায় না। এ ক্ষেত্রেও রুটি এগিয়ে। বাড়িতে রুটি তৈরি করেই খাওয়ার একটা সুযোগ থাকে। সংরক্ষণ করা যেকোনও খাবারই ওজন কমানোর পক্ষে বাধা উপকারী নয়। এই কারণে বাসি রুটি খেতে বারণ করেন চিকিৎসকরা। রুটি বাসি হলে সব গুণ চলে যায়। খেয়ে কোনও লাভ হয় না।

Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy