Advertisement
E-Paper

Benefits of Milk: রোজ দুধ খেলে কী উপকার হয়

প্রাত্যাহিক জীবনে নানা শারীরিক সমস্যার ঝটিতি সমাধান দিতে পারে দুধ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৭

ছবি: সংগৃহীত

অম্বলের সমস্যায় জর্জরিত? ঋতুস্রাবের সময়ে পেটের যন্ত্রণায় কষ্ট পান? কাজের চাপে পাগল পাগল অবস্থা? এমন নানাবিধ সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এক গ্লাস দুধে। প্রাত্যাহিক জীবনে এমন অনেক শারীরিক সমস্যার ঝটিতি সমাধান দিতে পারে দুধ।

দাঁতের সমস্যায়

দাঁতে পোকা, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে হলুদ ছোপের মতো দাঁত সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধান লুকিয়ে আছে দুধে। ক্যালশিয়াম সমৃদ্ধ দুধ দাঁত ভাল রাখে।

মানসিক অবসাদ, উদ্বেগ দূরে রাখতে সাহায্য করে দুধ।

মানসিক অবসাদ, উদ্বেগ দূরে রাখতে সাহায্য করে দুধ। ছবি: সংগৃহীত

ওজন নিয়ন্ত্রণে রাখতে

ওজন নিয়ন্ত্রণে রাখতে দুধ বেশ উপকারী। রোজকার খাদ্যতালিকায় দুধ রাখলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায়

দুগ্ধজাত খাবারে সমস্যা না থাকলে যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাঁরা ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে পারেন।

মানসিক অবসাদ কাটাতে

দুধে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ শরীরের ভিতর থেকে শক্তি জোগায়। মানসিক অবসাদ, উদ্বেগ দূরে রাখতে সাহায্য করে।

milk Health stress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy