Advertisement
E-Paper

নিছক খারাপ সময় হতে পারে কোষ্ঠীতে লুকিয়ে থাকা দোষের ফল! কোন দোষে কী খারাপ লক্ষণ দেখা যায়, জেনে নিন

দোষ যদি কোষ্ঠীতে থাকে, তা হলে সমস্যা থেকে রেহাই পাওয়া সহজ নয়। তার জন্য আগে দোষমুক্তি ঘটাতে হবে। তা হলেই সমস্যা থেকে রেহাই মিলবে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:১০
birth chart

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কমবেশি সকলের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে। যে মানুষকে দেখে আমরা অত্যন্ত সুখী ভাবি, তিনিও হয়তো ব্যক্তিগত জীবনে কোনও একটা বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন। সমস্যার কারণ বিভিন্ন হতে পারে। শাস্ত্রে সেগুলির নানা প্রতিকারের কথাও বলা রয়েছে। তবে দোষ যদি কোষ্ঠীতে থাকে, তা হলে সমস্যা থেকে রেহাই পাওয়া সহজ নয়। তার জন্য আগে দোষমুক্তি ঘটাতে হবে। তা হলেই সমস্যা থেকে রেহাই মিলবে। কোষ্ঠীর কোন দোষের জন্য কী সমস্যা দেখা যায় জেনে নিন।

কোষ্ঠীর বিভিন্ন দোষের লক্ষণ:

মাঙ্গলিক দোষ: দাম্পত্যজীবনে সমস্যা সৃষ্টি হওয়া মাঙ্গলিক দোষের অন্যতম প্রধান লক্ষণ। জন্মছকে এই দোষ থাকলে বিয়েতে বার বার বাধার সম্মুখীন হতেও দেখা যায়। মাঙ্গলিক জাতক-জাতিকাদের সম্পর্কক্ষেত্রেও নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়।

Advertisement

পিতৃদোষ: কোষ্ঠীতে পিতৃদোষ থাকলে পরিবারের সঙ্গে বোঝাপড়া ভাল হয় না। বহু চেষ্টা করেও বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভাল করা যায় না। এ ক্ষেত্রে অর্থসঙ্কটেও ভুগতে দেখা যায়। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া-অশান্তি হয়।

শনিদোষ: কর্মক্ষেত্রে উন্নতিতে বাধার সৃষ্টি করে শনির দোষ। প্রচুর চেষ্টা করার পরও কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি ঘটে না। মনোমতো চাকরির সন্ধানও পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে জাতক-জাতিকাদের চাকরি হারাতেও দেখা যায়।

গুরুচণ্ডাল দোষ: জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত ভয়ঙ্কর দোষগুলির মধ্যে গুরুচণ্ডাল দোষ অন্যতম। এর ফলে আমাদের সুস্থ চিন্তাভাবনা লোপ পায়। সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রেও বেগ পেতে হয়। খারাপ চিন্তা মাথায় ভিড় করে আসে।

Astrology Birth Chart Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy