Advertisement
E-Paper

মেধায় হারানো যায় না, কথার বাণে সকলের নজর কাড়েন! তিনটি তারিখে জন্মানো ব্যক্তিদের রয়েছে ‘মন পড়ার ক্ষমতা’

সংখ্যাতত্ত্বের সমস্ত বিচার আমাদের জন্মতারিখ দিয়ে করা হয়। সেইমতো বিচার করে দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হন। এঁরা অত্যন্ত রহস্যময়ও হন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯
numerology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রাশিচক্রের ১২টি রাশির প্রত্যেকটির যে ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তা অনেকেই জানেন। সেই অনুয়ায়ী এক জন মানুষের রাশির বিচারে তাঁর স্বভাব-চরিত্র সম্বন্ধে নানা অজানা তথ্যই বলে দেওয়া সম্ভব। তবে রাশির বিচার না করে, কেবল জন্মতারিখ জানলেও আমাদের চরিত্রের নানা দিক সম্বন্ধে হদিস দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্রেরই অন্য আর এক বিভাগ সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সমস্ত বিচার আমাদের জন্মতারিখ দিয়ে করা হয়। সেইমতো বিচার করে দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হন। এঁরা অত্যন্ত রহস্যময়ও হন। এঁদের মন সহজে বুঝে ওঠা যায় না, তবে এই সকল জাতক-জাতিকা অপরের মন সহজেই পড়ে ফেলতে পারেন।

কোন তিন তারিখে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান ও রহস্যময় হন?

৭: ভিড়ের মধ্যেও আলাদা থাকতে পছন্দ করেন ৭ তারিখে জন্মানো জাতক-জাতিকারা। এঁরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হন। লোকের কথামতো চলেন না, নিজে যেটা ঠিক ভাবেন সেটাই করেন। লাজুক প্রকৃতির হওয়ায় ৭ তারিখে জন্মানো ব্যক্তিরা সকলের সঙ্গে চট করে মিশে যেতে পারেন না। কিন্তু এঁদের সঙ্গে এক বার যিনি কথা বলেন, তাঁর এঁদের গভীরে গিয়ে চেনার আকর্ষণ বৃদ্ধি পায়। এঁরা যাঁদের নিজের মানুষ হিসাবে মনে করেন, তাঁদের জন্য সব কিছু করতে পারেন। এই সকল জাতক-জাতিকা অপরের মন পড়তে পারেন। ভালবাসার মানুষের প্রতি এঁরা অত্যন্ত আবেগপ্রবণ হলেও সেটি প্রকাশ করতে পারেন না। তবে সঙ্গীর যত্নে কোনও খামতি রাখেন না।

১৬: ১৬ তারিখে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত মেধাবী হন। একদল লোকের মধ্যেও এঁদের মেধা ও তীক্ষ্ণ কথাবার্তা সকলের নজর কাড়ে। এই সকল জাতক-জাতিকাকে দেখে অহঙ্কারী মনে হলেও, মনের দিক থেকে এঁরা খুব ভাল হন। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন। দরকারে অপরকে সর্বদা সাহায্য করেন। তবে এঁদের মনের তল খুঁজে পাওয়া এক প্রকার অসাধ্য ব্যাপার। সেই কারণে সম্পর্কে খানিকটা জটিলতার সৃষ্টি হয়। তবে সঙ্গী তাঁর থেকে কী চাইছেন তা ১৬ তারিখে জন্মানো জাতক-জাতিকারা সহজেই বুঝে যান। কারণ এঁরা খুব ভাল মন পড়তে পারেন।

২৫: ২৫ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের মধ্যেও মন পড়ার ক্ষমতা থাকে। সেই কারণে শত্রুরা সহজে এঁদের ক্ষতি করতে পারেন না। এই তারিখে জন্মানো ব্যক্তির মেধা সঙ্গীকে শায়েস্তা করতে সাহায্য করে। ২৫ তারিখে জন্মানো ব্যক্তিদের মেধা কর্মক্ষেত্র থেকে বন্ধুমহল, সর্ব ক্ষেত্রেই প্রশংসা কুড়োয়। এঁরা অনেকের মাঝেও নিজের পরিচয় আলাদা করে গড়ে তুলতে সক্ষম হন। এই সকল জাতক-জাতিকারা একটু একাচোরা হন। নিজের ধাঁচে, নিজের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন। সেই কারণে সম্পর্কে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সঙ্গীর প্রতি এঁরা অত্যন্ত দায়িত্ববান হন। তাঁকে কষ্ট দিয়ে কোনও কাজ এঁরা করেন না।

Birth Date Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy