পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে পা রাখার অর্থ শুধুমাত্র ঠিকানা পরিবর্তন নয়। নতুন বাড়িতে প্রবেশের সঙ্গে নতুন জীবনের শুরু হয়েছে বলে মনে করা হয়। গৃহপ্রবেশের সময় নতুন বাড়ি সাজানোর সঙ্গে অনেকেই পুরনো বাড়ি থেকে গৃহসজ্জার কিছু সামগ্রী নিয়ে যান। বাস্তুশাস্ত্র মতে, পুরনো বাড়ি থেকে এমন কিছু জিনিস নতুন বাড়িতে নিয়ে গেলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। বাড়িতে পড়তে পারে অমঙ্গলের ছায়া। পরিবারের সদস্যেরা পারিবারিক অশান্তি থেকে শুরু করে আর্থিক সমস্যারও সম্মুখীন হতে পারেন। জেনে নিন, পুরনো বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে গেলে তা বাস্তুদোষের কারণ হতে পারে—
হিংস্র পশুর ছবি বা মূর্তি
যুদ্ধের ছবি, শিকারের দৃশ্য বা কোনও হিংস্র পশুর ছবি নতুন বাড়ির শোয়ার ঘর অথবা বসার ঘরে রাখা উচিত নয়। এর ফলে পরিবারের সদস্যদের মেজাজ খিটখিটে হওয়া বা তাঁদের মধ্যে অকারণ অশান্তির সম্ভাবনা থাকে।
ছেঁড়া কাপড় ও পুরনো জুতো
পুরনো বাড়ি থেকে ছেঁড়া জামাকাপড় বা ব্যবহারের অনুপযোগী জুতো নতুন বাড়িতে বয়ে নিয়ে যাবেন না। এগুলি দারিদ্র ও অশান্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়।
আরও পড়ুন:
কাঁটাযুক্ত গাছ
গৃহসজ্জার জন্য অনেকে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ ঘরের ভিতর রাখেন। বাস্তুমতে, গোলাপ ছাড়া অন্য যে কোনও কাঁটাযুক্ত গাছ ঘরে রাখলে তা সম্পর্কের মধ্যে তিক্ততা এবং মানসিক চাপ তৈরি করতে পারে।
বন্ধ ঘড়ি
বাস্তুশাস্ত্র অনুযায়ী, অচল ঘড়িকে অত্যন্ত অশুভ বলে মানা হয়। এটি জীবনের উন্নতি থামিয়ে দেয় এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে। নতুন বাড়িতে সব সময় সচল ঘড়ি রাখা উচিত।
আরও পড়ুন:
পুরনো আসবাবপত্র
পুরনো বাড়ির পুরনো আসবাবপত্র অথবা ঘুণে ধরা কাঠের আসবাব নতুন ঘরে না নিয়ে যাওয়াই ভাল। ভাঙা কাচ, ফাটা আয়না অথবা অকেজো বৈদ্যুতিন পণ্য ঘরে রাখলে সেগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এর ফলে আর্থিক ক্ষতিও হতে পারে।
ভাঙা দেবদেবীর মূর্তি বা ছবি
যদি কোনও দেবতার মূর্তি ভেঙে যায়, তবে তা পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে না নিয়ে যাওয়াই শ্রেয়। বাস্তুমতে, এই ধরনের ভাঙা মূর্তি সঠিক নিয়ম মেনে বিসর্জন দেওয়া উচিত।