Advertisement
E-Paper

Rape: সুইমিং পুলে যৌন হেনস্থার পর হোটেলের ঘরে ধর্ষণ রুশ কিশোরীকে! গ্রেফতার হোটেলকর্মী

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হোটেলকর্মীর নাম রবি লামানি। বুধবার তাঁকে কর্নাটক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৮:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বছর বারোর এক রুশ কিশোরীকে সুইমিং পুলে যৌন হেনস্থার পর হোটেলের ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠল হোটেলেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি গোয়ার।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হোটেলকর্মীর নাম রবি লামানি। বুধবার তাঁকে কর্নাটক থেকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআইকে পারনেম থানার ইনস্পেক্টর বিক্রম নায়েক জানিয়েছেন, কিশোরীর মায়ের অভিযোগ, মেয়েকে হোটেলের সুইমিং পুলে ছেড়ে দিয়ে কাছেরই একটি বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন। সেই সময় ওই হোটেলকর্মী তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেন। তার পর হোটেলের ঘরে ঢুকে তাকে ধর্ষণও করে বলে অভিযোগ।

ঘটনার পরই রবি হোটেল ছেড়ে পালিয়ে কর্নাটকে চলে যান। মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাঁর খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কর্নাটকে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পারনেম থানার পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

rape Russia Girl Goa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy