ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার থেকেই সেখানে আবার খুলে যাচ্ছে সব স্কুল এবং কলেজ। সোমবার এ কথা ঘোষণা করেছেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি। শুধু সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরার গুরেজ়ের স্কুল, কলেজ বন্ধ থাকবে। সেখানে এখনও পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। অন্য দিকে, পঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবারই চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। ওই অভিযানের নাম ছিল ‘অপারেশ সিঁদুর’। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই চেষ্টা ব্যর্থ করেছে। ওই অবস্থায় জম্মু ও কাশ্মীর, পঞ্জাবে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ। শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি। তার পরেই শান্ত হয় সীমান্ত এলাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ খুলে দেওয়ার ঘোষণা করল প্রশাসন। পঞ্জাবে সীমান্ত সংলগ্ন অমৃতসর, পঠানকোট, ফিরোজ়পুর, গুরদাসপুর, তর্ন তারানে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। সেগুলি কবে চালু হবে, তা এখনও জানায়নি প্রশাসন। তবে পঞ্জাবের বাকি জেলায় খুলে গিয়েছে স্কুল, কলেজ।
আরও পড়ুন:
ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দরও খুলে গিয়েছে সোমবার। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার সকালে বিবৃতি দিয়ে অবিলম্বে বিমান পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। বিমানকর্মীদের এ সংক্রান্ত নোটিসও পাঠানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা