জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই স্বল্পমেয়াদি ভিসায় ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের বহিষ্কার করেছে ভারত সরকার। যাঁরা দীর্ঘমেয়াদি ভিসায় এ দেশে বসবাস করছেন, তাঁদের উপরেও নজরদারি জোরদার করা হয়েছে। সেই আবহেই এ বার জানা গেল, উত্তরপ্রদেশের মোরাদাবাদে দীর্ঘমেয়াদি ভিসায় কয়েক দশক ধরে বাস করছেন ২২ জন পাকিস্তানি মহিলা। সব মিলিয়ে অন্তত ১০০ জন সন্তান রয়েছেন তাঁদের। রয়েছেন দু’জন পুরুষও, যাঁরা আদতে পাক নাগরিক। এঁদের বেশির ভাগই ভারতীয়দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পাকিস্তান থেকে এ দেশে এসেছিলেন। সেই থেকে এই ২৪ জনের ঠিকানা মোরাদাবাদ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই ২৪ পাক নাগরিক বহু বছর ধরে মোরাদাবাদে বসবাস করছেন। ২২ জন মহিলার অন্তত ৯৫ জন সন্তান রয়েছেন। সন্তানদের বেশির ভাগই এখন প্রাপ্তবয়স্ক। কেউ কেউ বিয়েও করেছেন। প্রায় ৩৫ শতাংশ মহিলা এখন প্রৌঢ়ত্বে পৌঁছেছেন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে এই পরিবারগুলির সদস্যসংখ্যা ৫০০ জনেরও বেশিতে গিয়ে ঠেকেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তাজনিত কারণে ভারতে বসবাসকারী পাক নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয় কেন্দ্র। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়। দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর হয়নি। তবে এই ২২টি পরিবারের যাবতীয় পরিচয়পত্র ও নথি খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সকলের বর্তমান পেশা এবং পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে পারিবারিক যোগাযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২৪ জনের সকলেরই ভারত সরকারের দেওয়া রেশন কার্ড এবং আধার কার্ড রয়েছে, যার ফলে তাঁরা জনকল্যাণমূলক নানা সুবিধা পেতে পারেন। তা সত্ত্বেও, এত দিনেও কেউ ভারতীয় নাগরিকত্ব পাননি। কয়েক দশক ধরে দীর্ঘমেয়াদি ভিসার কল্যাণেই ভারতে বসবাস করছেন তাঁরা। ওই ২২ জন মহিলার পাক নাগরিকত্ব থাকলেও তাঁদের সন্তানেরা সকলেই ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। এ বিষয়ে মোরাদাবাদের পুলিশ সুপার (শহর) কুমার রণবিজয় সিংহ বলেন, ‘‘এ নিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। সব তথ্য খতিয়ে দেখা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা