পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর পরে উচ্চস্বরে হাসছিল জঙ্গিরা। তাদের মধ্যে কোনও অনুশোচনা ছিল না। এমনটাই জানিয়েছেন শীতলবেন কলথিয়া। চোখের সামনেই তাঁর স্বামী শৈলেশ কলথিয়াকে মঙ্গলবার গুলি করে জঙ্গিরা। এখনও চোখ বুজলে সেই গুলির শব্দ, জঙ্গিদের হাসি কানে বাজছে শীতলবেনের। এমনটাই জানিয়েছেন তিনি।
গুজরাতের সুরত থেকে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন শৈলেশ, শীতলবেন, তাঁদের পুত্র নক্ষ এবং কন্যা নীতি। বুধবারই শৈলেশের কফিনবন্দি দেহ নিয়ে সুরতে ফিরেছেন বাকিরা। বৃহস্পতিবার শেষকৃত্য হয়েছে তাঁর। পহেলগাঁও কাণ্ডে গুজরাতের আরও দুই পর্যটক প্রাণ হারিয়েছেন। ভাবনগরের যতীশ পারমার এবং তাঁর পুত্র স্মিত পারমার।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে সুরতের বাড়ি থেকে শৈলেশের দেহ নিয়ে পরিবারের লোকজন শ্মশানের উদ্দেশে রওনা হতেই ভেঙে পড়েন শীতলবেন। তিনি বলেন, ‘‘এক জঙ্গি আমাদের দিকে ধেয়ে আসে। আমার স্বামী হিন্দু জানার পরে তাঁকে গুলি করে খুন করে। আমার স্বামীর মতো আরও অনেক হিন্দু ব্যক্তিকে তাঁদের সন্তানের সামনেই গুলি করে খুন করে জঙ্গিরা। আমার স্বামীকে খুন করার পরে ওরা হাসছিল। যত ক্ষণ না ওঁর প্রাণটা চলে গিয়েছে, তত ক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল।’’
শৈলেশের ছেলে নক্ষ বলেন, ‘‘গুলি শব্দ শোনার পরেই সকলে ছুটে শুরু করি। যদি কোথাও লুকিয়ে পড়া যায়! দু’জন জঙ্গি এসে জানতে চায়, আমাদের ধর্ম কী। ওরা ওখানে উপস্থিত পুরুষদের হিন্দু এবং মুসলিম— এই দুই ভাগে ভাগ করে দাঁড় করায়। তার পরে হিন্দুদের গুলি করে খুন করে।’’ নক্ষ জানিয়েছিলেন, তিনি যে রেয়াত পাবেন, ভাবতে পারেননি। ভেবেছিলেন, তাঁকেও হয়তো প্রাণ দিতে হবে। শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচেছেন। এখনও যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না নক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা