Advertisement
E-Paper

বাজার থেকে আম আনার দু’দিনের মধ্যেই নরম হয়ে যাচ্ছে? ফ্রিজে রেখেও কোন ভুলে এমনটা হচ্ছে?

ফ্রিজে রাখার পরেও কয়েক দিনের মধ্যেই আমগুলি কেমন নরম হয়ে যাচ্ছে। এমন সমস্যায় অনেকেই পড়ছেন। ফ্রিজে রেখেও যদি এমন অবস্থা হয়, সে ক্ষেত্রে কী করণীয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:১১
কোন ভুলে আম নষ্ট হচ্ছে?

কোন ভুলে আম নষ্ট হচ্ছে? ছবি: সংগৃহীত।

গরমে বাজারে যেতে ভাল না লাগলেও আমের লোভ কি ছাড়া যায়? বাজার ইতিমধ্যেই আমের গন্ধে ম ম করছে। তাই থলিভর্তি করে আম তো বাড়িতে আনতেই হবে। তার পর ভাল করে ধুয়ে ফ্রিজে রাখারই চল অনেক বাড়িতে। ফ্রিজে রাখার পরেও কয়েক দিনের মধ্যেই আমগুলি কেমন নরম হয়ে যাচ্ছে। আমের বোঁটার কাছ থেকে কালচে ছোপ পড়ছে। ফ্রিজে রেখেও যদি এমন অবস্থা হয়, সে ক্ষেত্রে কী করণীয়?

ফ্রিজে না রাখলে পাকা আম কোথায় রাখবেন?

১) পাকা আম ফ্রিজে রেখে ঠান্ডা খেতে ভাল লাগে। সে ক্ষেত্রে খাওয়ার এক-আধ ঘণ্টা আগে আমটি ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে।

২) যদি আমটি পুরোপুরি না পাকে, তা হলে একেবারেই ফ্রিজে রাখা যাবে না। আধপাকা অবস্থায় ফ্রিজে আম রাখলে তা ভাল ভাবে পাকবে না। তার স্বাদও নষ্ট হয়ে যাবে।

৩) আম কখনওই প্লাস্টিকের ব্যাগে ভরে রাখবেন না, তা হলেই দ্রুত পচন ধরতে পারে।

৪) আম কখনওই আগে ধুয়ে ফেলে রেখে দেবেন না। তা হলে আম বেশি দিন টাটকা থাকবে না। খাওয়ার আগে কিছু ক্ষণ জলে ডুবিয়ে রেখে তার পর ধুতে হবে।

৫) ঘরের মেঝের এক কোণে কিংবা বিছানার তলায় আম রাখা যেতে পারে। অনেকে আধপাকা আম বস্তার ভিতর পুরে রাখেন। এই ভাবে রাখলেও আম ভাল থাকে এবং স্বাভাবিক ভাবেই তা পেকে যায়।

৬) খেয়াল রাখতে হবে, আমের উপর যেন রোদ এসে না পড়ে। তা হলে কিন্তু পাকা আম বেশি দিন ভাল থাকবে না। বরং পুরনো খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখা যেতে পারে। ফলের স্বাদ-গন্ধ অটুট থাকবে।

৭) সব আমগুলি এক সঙ্গে রেখে দেবেন না। যে আমগুলি বেশি পাকা সেগুলিকে আলাদা করে রাখুন। পাকা আমগুলি থেকে বেশি মাত্রায় ইথিলিন গ্যাস নির্গত হয়। এই গ্যাস অন্য আমগুলিকেও বেশি পাকিয়ে দিতে পারে, সেগুলিকে নষ্ট করে দিতে পারে।

Kitchen Tips Kitchen Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy