Advertisement
E-Paper

পোষ্য কুকুরকে নিজের পছন্দের খাবার খাওয়াচ্ছেন কি? মানুষের কোন খাদ্য তাদের জন্য ক্ষতিকর

যে রান্না সকলের জন্য হয়, তা কিন্তু পোষ্যদের খাওয়ানো যায় না। রুটি, ভাত, ঝোল খাওয়াতে হলেও রান্নায় তেল, নুন, হলুদের ব্যবহার সারমেয়র জন্য ক্ষতিকর। শুধু তেল-মশলা বা নুন নয়, মানুষের প্রিয় আর কোন খাবার সারমেয়র স্বাস্থ্যহানির কারণ হতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৭
মানুষ খেতে পারে কিন্তু কুকুর নয়। কোন খাবাপ পোষ্যকে খাওয়ানোর আগে সাবধান হওয়া দরকার?

মানুষ খেতে পারে কিন্তু কুকুর নয়। কোন খাবাপ পোষ্যকে খাওয়ানোর আগে সাবধান হওয়া দরকার? ছবি: সংগৃহীত।

তেল-মশলা দেওয়া মাংসের ঝোল, ডাল-ভাত মেখে ধরলে নিমেষে সেই খাবার সাবাড় করে দিতে পারে চার পেয়ে পোষ্য। তবে মানুষের খাবার মাত্রই সারমেয়র জন্য নিরাপদ নয়। মাছ, মাংস, ডিম, ভাত, সব্জি— সবই খাওয়া চলে কুকুরের। তবে যে রান্না সকলের জন্য হয়, তা কিন্তু তাদের খাওয়ানো যায় না। রুটি, ভাত, ঝোল খাওয়াতে হলেও রান্নায় তেল, নুন, হলুদের ব্যবহার সারমেয়র জন্য ক্ষতিকর। শুধু তেল-মশলা বা নুন নয়, মানুষের প্রিয় আরও অনেক খাবারে সারমেয়র স্বাস্থ্যহানি হতে পারে।

চকোলেট: বাড়িতে খুদে থাকলে সে কিন্তু পোষ্যকে আদর করে চকোলেট খাওয়াতে পারে। কিন্তু চকোলেট কুকুরের জন্য ভাল নয়। এতে থাকে থিওব্রোমাইন যা সারমেয়য়র জন্য ক্ষতিকর। একটু খেলে সঙ্গে সঙ্গে হয়তো কিছু হবে না। তবে পরে শরীর খারাপ করতে পারে।

আপেলের বীজ: কিছু কিছু ফল তাদের খাওয়ানো যায়। আঙুর, পানিফল তাদের না দেওয়াই ভাল। আপেল তাদের জন্য ক্ষতিকর না হলেও আপেলের বীজ পেটে গেলে মুশকিল। এতে থাকে অ্যামিগডালিন নামে এক উপাদান যা কুকুরের পেটে সহ্য হয় না। এক-আধটা পেটে গেলে এক রকম। তবে বেশি বীজ খেয়ে ফেললে শারীরিক সমস্যা হতেই পারে।

Advertisement

পেঁয়াজ, রসুন: পেঁয়াজ-রসুনে থাকে থিওসালফেট, যা কুকুরের সহ্য হয় না। এই উপাদান লোহিত রক্তকণিকা নষ্ট করতে পারে। কিছু কিছু প্রজাতির কুকুরের জন্য তা মারাত্মক ক্ষতিকর।

কিশমিশ: আঙুরে যে ধরনের অ্যাসিড থাকে, তা পোষ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। কিশমিশ খেলে তাদের কিডনির ক্ষতি হতে পারে। তাই আপনার অগোচরে যদি পোষ্য মুখের মধ্যে কিশমিশ বা আঙুর ঢুকিয়েও ফেলে, তা হাত দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করুন।

ক্যাফিন: সামান্য পরিমাণে ক্যাফিন শরীরে গেলে ক্ষতি নেই। কিন্তু সামনে কফি কাপ পেয়ে সে যদি পুরোটাই খেয়ে ফেলে তা হলে ঝক্কির শেষ থাকবে না। সব কুকুরের দুধ সহ্য হয় না। তার উপর কফি খেয়ে ফেললে পেটের সমস্যা হবে।

Pet Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy