Advertisement
E-Paper

Healthy Living: কাঠবাদাম ভিজিয়ে খাচ্ছেন? কী হচ্ছে এর ফলে

সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার, এমনই মত অনেকের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:০০
আমন্ড ভিজিয়ে খেলে কী হয়?

আমন্ড ভিজিয়ে খেলে কী হয়? ছবি: সংগৃহীত

আমন্ড বা কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে।অনেকে আমন্ড ভিজিয়ে খান। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার, এমনই মত অনেকের। হালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তেমনই বলছে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী?

সহজে হজম হয়: দেখা গিয়েছে, কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা আমন্ড অনেক সহজে হজম হয়। খুব সহজেই পেটে গিয়ে ভেঙে যায় এগুলি। হজমের সহায়ক উৎসচেকগুলিও কাজ করতে পারে সহজে।

বেশি গুণ: আমন্ডে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় এটি ভিজিয়ে রাখলে।

ওজন কমাতে সাহায্য করে: আমন্ড ভিজিয়ে রাখলে এ থেকে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয়। সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না।

ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায়: কাঠবাদাম বা আমন্ডে ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান থাকে। শরীর আমন্ডের জিঙ্ক এবং আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে। ফলে এই দুই পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না। আমন্ড ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ বাড়ে।

Almond Health Benefit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy