Advertisement
E-Paper

Paneer Recipe: ভাপা বলতেই মনে আসে ইলিশের কথা? দস্তুর ভেঙে রেঁধে ফেলুন পনির ভাপা

পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৬
পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’।

পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’। ছবি: সংগৃহীত

বাড়িতে নিরামিষ রান্না হলেই হেঁশেলে রাজত্ব করে পনির। তবেআলু দিয়ে পনিরের ঝোল অনেক সময়ে একঘেয়ে লাগে। পনির আর কী ভাবে রান্না করবেন বুঝতে পারেন না। পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’। রইল প্রণালী।

উপকরণ

পনির: ৫০০ গ্রাম

সর্ষেগুঁড়ো: ৩ টেবিল চামচ

পোস্ত: ৩ টেবিল চামচ

নারকেল কোরা: আধ কাপ

টক দই: আধ কাপ

কাজু বাদাম:৫টি

কিশমিশ: দুই টেবিল চামচ

নুন: পরিমাণ মতো

চিনি: স্বাদ মতো

কাঁচা লঙ্কা: ৪টি

লঙ্কা গুঁড়ো: এক চা চামচ

ধনে পাতা কুচি: দু’চা চামচ

সর্ষের তেল: পরিমাণ মতো

ছবি: সংগৃহীত

প্রণালী

একটি টিফিন কৌটোতে ফেটানো দই, নারকেল কোরা, পোস্ত ও সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ, নুন, চিনি লঙ্কা গুঁড়ো, আর ধনে পাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন।

এই মিশ্রণটিতে চৌকো করে কাটা পনির দিয়ে দিন। হালকা হাতে পনিরের সঙ্গে মশলাগুলি ভাল করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন পনির যাতে না ভেঙে যায়।

এ বার এই পনিরের উপর চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিনে কৌ়টোর ঢাকা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে ভাপে বসান।

প্রেশারের একটি অথবা দু’টি হুইসেল বাজলে ভিতর থেকে কৌটোটি বার করে নিন। কৌটোর ঢাকনা খুলে পনিরের উপর সামান্য সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির ভাপা।

Recipe Paneer Bengali Dishes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy