এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। চলতি প্রতিযোগিতায় তৃতীয় বার মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচে দুবাইয়ের পিচ কেমন হবে? কারা সুবিধা পাবেন? খেলা শুরুর আগে তা জানা গেল।
জানা গিয়েছে, সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই হবে ফাইনাল। অর্থাৎ, একেবারে তাজা উইকেট পাচ্ছেন না ক্রিকেটারেরা। দু’দলের ক্রিকেটারেরাই এই পিচে আগে খেলেছেন। তাঁরা জানেন, পিচ কেমন।
সুপার ফোরের ম্যাচে দেখা গিয়েছিল, পিচ ব্যাটারদের পক্ষে সহায়ক। পিচে পড়ে বল ব্যাটে ভাল আসছিল। শট খেলতে সুবিধা হচ্ছিল। ফাইনালেও সেই পিচেই খেলা হলে ব্যাটারেরা বেশি সুবিধা পেতে পারেন। বোলারদের উইকেট তুলতে সমস্যা হতে পারে।
আরও পড়ুন:
আগের ম্যাচে এই পিচে আগে ব্যাট করে ১৭১ রান করেছিল পাকিস্তান। কিন্তু সেই রান তাড়া করতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। অভিষেক শর্মা ও শুভমন গিলের জুটি দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। সেই পিচেই আরও এক বার নামার আগে অভিষেকদের মুখে হাসি ফুটবে।
তবে ফাইনালের চাপ আলাদা। আগের দিন যে ভাবে দুই দল খেলেছিল, ফাইনালেও যে সে ভাবে খেলা হবে তার কোনও নিশ্চয়তা নেই। ফাইনালে যে দল চাপ সামলাতে পারবে সেই দলের জেতার সম্ভাবনা বেশি। এখন দেখার, রবিবার দুবাইয়ের পিচ কোন দল ভাল ভাবে ব্যবহার করতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের