Advertisement
E-Paper

স্টোইনিসের ব্যাটে প্রাণ ফিরল পঞ্জাবের ইনিংসে, রাজস্থানকে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য দিলেন অপরাজিত শ্রেয়সেরা

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে আগ্রাসী মেজাজে শুরু করেও প্রত্যাশা মতো রান তুলতে পারল না পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আয়ারের ইনিংসও মন ভরাতে ব্যর্থ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২১:০৯
picture of cricket

মার্কাস স্টোইনিস। ছবি: রয়টার্স।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২২ রান তুলল পঞ্জাব কিংস। ঘরের মাঠে ইনিংসের প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন শ্রেয়স আয়ারের দলের ব্যাটারেরা। রাজস্থানের অধিকাংশ বোলার তেমন সুবিধা করতে পারলেন না। তবে শুরুতে যত রান হবে বলে মনে হচ্ছিল, শেষ পর্যন্ত ততটা হল না। আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত পঞ্জাবকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দিল মার্কাস স্টোইনিসের ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করার সুযোগ প্রথম বল থেকেই কাজে লাগানোর চেষ্টা করেন পঞ্জাবের ব্যাটারেরা। ওপেনার প্রিয়াংশ আর্য ১১ বলে ২৯ রান করেন। ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। প্রিয়াংশ বড় রান করতে না পারলেও ২২ গজের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন পঞ্জাবের আর এক ওপেনার প্রভসিমরন সিংহ। তিন নম্বরে নেমে ছোট কার্যকর ইনিংস খেলেন কুপার কোনলি। ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩০ করেন তিনি। প্রভসিমরন ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

চার নম্বরে নেমে দলের ইনিংসকে সাহায্য করার চেষ্টা করেন অধিনায়ক শ্রেয়সও। তবে শেষ দিকের ওভারগুলিতে নিয়ে প্রত্যাশা মতো রান তুলতে পারলেন না। তিনি করেন ২৭ বলে ৩০। ১টি করে চার এবং ছয় মেরেছেন শ্রেয়স। স্টোইনিস অবশ্য ঝড় তুললেন শেষ দিকে। তাঁর ইনিংসই পঞ্জাব শিবিরে স্বস্তি ফেরায় শেষবেলায়। বলা যায় তাঁর ব্যাটেই প্রাণ ফিরে পায় পঞ্জাবের ইনিংস। ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার এবং ৬টি ছক্কা। সূর্যাংশ শেডগে অপরাজিত থাকেন ৩ রানে।

রাজস্থানের যশ রাজ পাঁজা ৪১ রানে ২ উইকেট নিলেন। জফ্রা আর্চারের ৪০ রানে ১ উইকেট। রবীন্দ্র জাডেজা উইকেট পেলেন না। ৪ ওভারে দিলেন ৩২ রান। নান্দ্রে বার্গার ৫৯ রান খরচ করে ১ উইকেট পেলেন। কিছুটা ভাল বল করেন ব্রিজেশ শর্মা। ৪২ রান দিয়েও উইকেট অবশ্য পাননি। ইনিংসের শেষ ওভারে তাঁর বলে ২৪ রান নেন স্টোইনিস।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Punjab Kings Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy