Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পুলিশের দ্বারস্থ রিঙ্কু, সমস্যায় ভারতীয় দলের ব্যাটার

রিঙ্কু সিংহের সমাজমাধ্যমের একটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি অ্যাকাউন্টটি নিয়মিত ব্যবহার করেন না। কয়েক দিন আগে খুলতে গিয়ে দেখেন হ্যাক হয়ে গিয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১
picture of cricket

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সমস্যায় রিঙ্কু সিংহ। তাঁর সমাজমাধ্যমের একটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আলিগড় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতীয় দলের ব্যাটার। তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আগের দিন শুক্রবার জানা গেল রিঙ্কুর সমস্যার কথা। আলিগড়ের এসএসপি নীরজ কুমার জানিয়েছেন, রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে হ্যাক করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সপ্তাহের শুরুর দিকে ফোনে সমস্যার কথা নীরজকে জানিয়েছিলেন রিঙ্কু। পরে গত বুধবার রিঙ্কুর ভাই সোনু সিংহ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিঙ্কু সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন। মাঝে মাঝে অ্যাকাউন্টটি ব্যবহার করেন। ক্রিকেটীয় ব্যস্ততার কারণে গত কয়েক মাস ব্যবহারই করেননি। কয়েক দিন আগে অ্যাকাউন্ট খুলতে গিয়ে বুঝতে পারেন সেটি হ্যাক হয়ে গিয়েছে।

এসএসপি বলেছেন, ‘‘অ্যাকাউন্টটি ঠিক কবে হ্যাক হয়েছে, তা পরিষ্কার নয়। আমাদের সাইবার সেল তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, হ্যাকারেরা রিঙ্কুর অ্যাকাউন্ট ব্যবহার করে কোনও অর্থনৈতিক বা অন্য অপরাধ করেছে কিনা।’’

সমাজমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে রিঙ্কু অবশ্য উদ্বিগ্ন নন। তিনি তদন্তকারীদের উপর আস্থা রাখছেন। বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন। বিশ্বকাপেও তাঁকে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে।

Rinku Singh Facebook
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy