ভারত-পাকিস্তান ফাইনাল চলার সময়েই হ্যারিস রউফকে জবাব দিলেন জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের বোলারের কায়দাতেই জবাব দিলেন তাঁকে। ইয়র্কারে রউফকে ফিরিয়ে দেওয়ার পর বিমান ধ্বংস করার কায়দায় উচ্ছ্বাস করলেন বুমরাহ। রউফকে ফিরে যেতে হল মাথা নীচু করে।
তখন পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভার চলছে। দ্বিতীয় বলে বুমরাহকে চার মেরেছিলেন রউফ। তৃতীয় বলে ছয় মারতে গিয়েও ব্যর্থ হন। চতুর্থ বলে ইয়র্কার দিয়েছিলেন বুমরাহ। কোনও মতে ব্যাটে বল লাগান রউফ। পঞ্চম বলে আবার ইয়র্কার দেন বুমরাহ। এ বার চালিয়ে খেলতে গিয়ে অফস্টাম্প উড়ে পাকিস্তানের ব্যাটারেরা।
এর পর হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তাঁর উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ রউফকে আউট করে তাঁর কায়দাতেই উচ্ছ্বাস করেন বুমরাহ। এখন দেখার, পাকিস্তান ভবিষ্যতে বুমরাহের এই আচরণ নিয়ে প্রতিবাদ করে কি না।
আরও পড়ুন:
রউফকে ইতিমধ্যেই জরিমানা করেছে আইসিসি। সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যা দেখে মনে হয়, বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনকে আউট করে উল্লাস করার সময় আবার একই ইশারা করেন রউফ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের