দলের খেলা শেষ হলেই ভিআইপি বক্স থেকে সোজা মাঠে নেমে যান লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা। কথা বলেন অধিনায়কের সঙ্গে। কিছুটা উত্তেজিতও হয়ে পড়েন কখনও কখনও। যা বিতর্ক তৈরি করেছে অতীতে। লখনউ কর্ণধারের এমন আচরণে কোনও ভুল দেখছেন না মহম্মদ শামি।
এ বার প্রথম গোয়েন্কার দলের হয়ে আইপিএল খেলবেন শামি। ক্রিকেট নিয়ে কলকাতার শিল্পপতির আবেগ, আগ্রহ দেখে মুগ্ধ বাংলার জোরে বোলার। এক সাক্ষাৎকারে শামি বলেছেন, ‘‘এখনও পর্যন্ত দু’তিন বার দেখা হয়েছে। প্রতিবারই গোয়েন্কা স্যর খুব ভাল ভাবে কথা বলেছেন। ওঁর কথায় যুক্তি থাকে। দল নিয়েও কথা হয়েছে। তা ছাড়া দেখুন, যিনি এত টাকা বিনিয়োগ করছেন, দল তৈরি করছেন, তাঁর প্রত্যাশা একটু বেশি তো থাকবেই। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। একটুও অযৌক্তিক নয়।’’
দলের কর্ণধারের পাশে দাঁড়িয়ে শামি আরও বলেছেন, ‘‘নিজের দলের প্রতি গোয়েন্কা স্যরের অধিকারবোধ যদি একটু বেশিও হয়, তাতেই বা সমস্যা কোথায়? উনি যদি প্রত্যাশা করেন, দলের ক্রিকেটারেরা ভাল পারফরম্যান্স করবে, সেরাটা উজাড় করে দেবে, তা হলে ক্ষতি কী? আজকাল বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম মিম তৈরি হয়। অনেকে অনেক কিছু বলেন। এগুলো ঠিক নয়। ওঁর কথা বাদ দিন। একজন সাধারণ মানুষের কথাই ধরুন। কেউ কোথাও পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলেও ১০ বার ভাবেন টাকাটা ঠিকঠাক ফেরত পাবেন কি না।’’
আরও পড়ুন:
২০২৪ সালে লোকেশ রাহুলের সঙ্গে গোয়েন্কা কথা বলেছিলেন উত্তেজিত ভাবে। ২০২৫ সালে প্রায় একই ভাবে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে ঋষভ পন্থের সঙ্গেও। রাহুলের সঙ্গে গোয়েন্কার প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বা পন্থের সঙ্গে গম্ভীর ভাবে কথা বলা নিয়ে নানা সমালোচনা, বিতর্ক হয়েছে। প্রাক্তন ক্রিকেটারেরা, ক্রিকেটপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন লখনউ কর্ণধারের। সেই বিতর্কেই লখনউ কর্ণধারের পাশে দাঁড়িয়েছেন বাংলার জোরে বোলার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী