সহজ লক্ষ্যে সহজে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর দাপটে চেন্নাই সুপার কিংসের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে পৌঁছোতে রাজস্থানের সময় লাগল ১২.১ ওভার। একপেশে লড়াই ৮ উইকেটে জিতে আইপিএল শুরু করল রাজস্থান। চেন্নাইয়ের ১৯.৪ ওভারে ১২৭ রানের জবাবে ৪৭ বল বাকি থাকতে রাজস্থান করল ২ উইকেটে ১২৮।
ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল সদ্য ১৫ বছরে পা দেওয়া বৈভব। চেন্নাইয়ের বোলারেরা তাকে বিশেষ সমস্যায় ফেলতে পারেনি। দ্রুত রান তুলে দলের সহজ লক্ষ্যকে আরও সহজ করে দেয় বৈভব। অনশুল কম্বোজের বলে আউট হওয়ার আগে বৈভব করল ১৭ বলে ৫২। ৪টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে বৈভবের অর্ধশতরানের ইনিংস চেন্নাইকে লড়াই থেকে ছিটকে দেয়। ৩০৫.৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করল বৈভব।
২২ গজের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন অভিজ্ঞ যশস্বী। বৈভব আউট হওয়ার পর যশস্বীর সঙ্গে রাজস্থানের এগিয়ে নিয়ে যান ধ্রুব জুরেল। রান তোলার গতি কমতে দেননি উইকেটরক্ষক-ব্যাটারও। যদিও বড় রান পেলেন না। আউট হলেন ৯ বলে ১৮ রান করে। তাঁর ব্যাট থেকে এল ৪টি চার। বাকি কাজটা যশস্বীর সঙ্গে সারলেন অধিনায়ক রিয়ান পরাগ। যশস্বী অপরাজিত থাকলেন ৩৬ বলে ৩৮ রান করে। মারলেন ৩টি চার, ১টি ছক্কা। রিয়ানের ব্যাট থেকে এল ১১ বলে অপরাজিত ১৪। রাজস্থান অধিনায়ক মারলেন ১টি চার এবং ১টি ছয়। চেন্নাইয়ের সফলতম বোলার কম্বোজ ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। আর কোনও বোলার উইকেট পেলেন না।
গুয়াহাটির ২২ গজে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাইকে দেখে চেনা যায়নি। রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই নায়ক সঞ্জু স্যামসন এবং শিবম দুবেও। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেননি সিএসকের অন্য ক্রিকেটারেরাও। গোটা ইনিংসে একটিও বলার মতো জুটি তৈরি করতে পারেননি তাঁরা। দ্বিতীয় ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই।
এ দিন মেঘলা আবহাওয়ায় রাজস্থানের জোরে বোলারদের সুইং সামলাতে সমস্যায় পড়েছেন সঞ্জু, রুতুরাজেরা। দ্বিতীয় ওভারে সঞ্জুকে (৬) বোল্ড করে প্রথম ধাক্কা দেন নান্দ্রে বার্গার। তৃতীয় ওভারে রুতুরাজকে (৬) ফিরিয়ে দেন জফ্রা আর্চার। পর পরই ফিরে যান আয়ুষ মাত্রে (০)। ১৯ রানে ৩ উইকেট হারানোর চাপ আর সামলাতে পারেনি চেন্নাই। ভরসা দিতে পারেননি ম্যাথু শর্ট (২)। সরফরাজ় খান (১৭) এবং কার্তিক শর্মা (১৮) কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। প্রথম বলে ছয় মেরে শুরু করেও ব্যর্থ শিবম দুবে (৬)। হতাশ করলেন নুর আহমেদও (১)। চাপের মুখে কিছুটা লড়াই করেন জেমি ওভারটন। চেন্নাই ১০০ পার করে তাঁর জন্যই। যদিও সতীর্থদের থেকে সাহায্য পেলেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। শেষে ২২ গজের এক দিক আগলে কিছুটা ভরসা দেন কম্বোজ। ওভারটন করেন ৩৬ বলে ৪৩ রান। মারেন ২টি চার এবং ২টি ছয়। কম্বোজ অপরাজিত থাকেন ৭ রানে। শেষ পর্যন্ত চেন্নাই করে ১৯.৪ ওভারে ১২৭ রান।
আরও পড়ুন:
রাজস্থানের আর্চার ১৯ রানে ২ উইকেট নেন। ২৭ রানে ২ উইকেট বার্গারের। পুরনো দলের বিরুদ্ধে জাডেজার ২ উইকেট ১৮ রানের বিনিময়ে। ব্রিজেশ শর্মা, রবি বিশ্নোই, সন্দীপ শর্মা ১টি করে উইকেট নেন।
(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনে স্কোরকার্ডে প্রথমে লেখা ছিল রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জিতেছে। কিন্তু রাজস্থান ৮ উইকেটে জিতেছে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী