Advertisement
E-Paper

আচমকা তেড়ে এল হাজার খানেক মৌমাছি, এক পায়ে ভর করে চলা বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়!

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেননি। শেষে ডাকা হয় দমকলকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৫:২৯
representative photo of bee

একসঙ্গে হাজারটি মৌমাছির আক্রমণ। প্রতীকী ছবি।

আচমকা উড়ে এল তাদের দল। তার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই চলল আক্রমণ। একসঙ্গে ১ হাজারটি মৌমাছির আক্রমণের মুখে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ এবং তাঁর পোষ্য কুকুর। রাস্তার মধ্যে হঠাৎ একসঙ্গে এতগুলি মৌমাছির হামলায় দিশেহারা হয়ে পড়েন ওই বৃদ্ধ। সংক্রমণের কারণে ৮ বছর আগে এক পা হারিয়েছেন ওই বৃদ্ধ। এক পায়ে দাঁড়িয়ে মৌমাছির হামলা প্রতিহত করতে পারেননি তিনি। আমেরিকার অ্যারিজোনা প্রদেশে এমন কাণ্ডই ঘটেছে।

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে তাঁকে রক্ষা করতে পারেননি। ডাকা হয় দমকলকে। শেষে দমকল হোস পাইপের সাহায্যে জল ঢেলে মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধ এবং তাঁর পোষ্যকে উদ্ধার করে। বৃদ্ধের শরীরে ২৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল।

গত শনিবার রাতে পোষ্যকে নিয়ে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন জন ফিশার নামে ওই বৃদ্ধ। সেই সময়ই মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। বৃদ্ধের হাত, পা, মুখ, চোখ, পিঠে মৌমাছি কামড়েছে। তাঁর চিকিৎসা করা হয়েছে। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর পোষ্য কুকুরটিও মৌমাছির আক্রমণের মুখে পড়েছিল। কুকুরটিকে ৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল। তারও চিকিৎসা করানো হয়েছে।

Bee Bee Sting Bee Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy