Advertisement
E-Paper

শাড়ি পরে বাইক চালাচ্ছেন মহিলা, পিছনে বসা তরুণী আচমকা ‘ফ্লাইং কিস’ ছুড়লেন, প্রকাশ্যে ভিডিয়ো

বাইক চালাতে চালাতেই নানা কাণ্ড করলেন তাঁরা। হঠাৎ তাঁদের দিকে তাক করা হল একটি ক্যামেরা। বাইক চালানোর সময় সেই ক্যামেরা দেখামাত্রই পোজও দিলেন ওই দুই মহিলা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৩ ১৫:৪২
photo of viral video

বাইক চালাতে চালাতে ক্যামেরা দেখে হাত নাড়লেন মহিলা। ছবি ইনস্টাগ্রাম।

চারপাশে সবুজের সমারোহ। মধ্যিখান দিয়ে এগিয়েছে ঝকঝকে রাস্তা। এমন মনোরম পরিবেশে বাইক নিয়ে বেরিয়েছেন তাঁরা দু’জনে। যিনি বাইক চালাচ্ছেন, তাঁর পরনে শাড়ি। আর তাঁর পিছনে যিনি বসে রয়েছেন, তাঁর পরনে সালোয়ার-কামিজ। দুই ভারতীয় মহিলার বাইকসফর ক্যামেরাবন্দি হয়েছে।

বাইক চালাতে চালাতেই নানা কাণ্ড করলেন তাঁরা। আচমকা তাঁদের দিকে তাক করা হল একটি ক্যামেরা। বাইক চালানোর সময় সেই ক্যামেরা দেখামাত্রই পোজও দিলেন ওই দুই মহিলা। চালকের আসনে থাকা মহিলা ক্যামেরা দেখে মুচকি হেসে হাত নাড়লেন। এই সময় ক্যামেরা দেখে হাত নাড়লেন তাঁর পিছনে বসা তরুণীও। এর পর?

এমন সময়ই আচমকা ক্যামেরার দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়লেন বাইকে চালকের পিছনে বসা তরুণী। এমন দৃশ্যই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।

দুই মহিলার মাথায় অবশ্য হেলমেট ছিল না। আর যিনি ওই দুই মহিলার দিকে ক্যামেরা তাক করেছিলেন, তাঁর পরিচয়ও জানা যায়নি।

Viral Video Bike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy