Advertisement
E-Paper

সমুদ্রের ৪০ ফুট গভীরে বিয়ের প্রস্তাব! জলের তলায় একে অপরকে জড়িয়ে চুমুও খেলেন যুগল, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মরাঠি ওই যুবকের নাম সিদ্ধান্ত ধাঙ্গার। কয়েক দিন আগে দিল্লিনিবাসী প্রেমিকা দিশার সঙ্গে বাগ্‌দান হয় তাঁর। বাগ্‌দানের পর বালি গিয়েছিলেন সিদ্ধান্ত এবং দিশা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:১৯
Video shows man proposed lover under water in Bali while scuba diving

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের ঘটকালি করা সংস্থার ওয়েবসাইটে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। বাগ্‌দানও সেরেছিলেন। সেই বাগ্‌দত্তাকে সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে চমকে দিলেন মহারাষ্ট্রের যুবক। সমুদ্রের ৪০ ফুট নীচে ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দিলেন তাঁকে। জলের তলায় একে অপরকে জড়িয়ে ধরে চুমুও খেলেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মরাঠি ওই যুবকের নাম সিদ্ধান্ত ধাঙ্গার। কয়েক দিন আগে দিল্লিনিবাসী প্রেমিকা দিশার সঙ্গে বাগ্‌দান হয় তাঁর। বাগ্‌দানের পর বালি গিয়েছিলেন সিদ্ধান্ত এবং দিশা। সেখানে দিশাকে নিয়ে স্কুবা ডাইভিং করেন সিদ্ধান্ত। সমুদ্রের গভীরে গিয়ে বাগ্‌দত্তাকে রীতিমতো চমকে দেন তিনি। জলের তলায় আংটি দিয়ে নাটকীয় কায়দায় বিয়ের প্রস্তাব দেন দিশাকে। তবে সিদ্ধান্ত যে এমনটা করবেন, তা ঘুণাক্ষরেও টের পাননি দিশা। স্বাভাবিক ভাবেই চমকে যান তিনি। তবে সিদ্ধান্তের প্রস্তাবে সাড়া দেন। জানান, তিনি বিয়ে করতে রাজি। এর পর গভীর সমুদ্রেই একে অপরকে জড়িয়ে ধরেন যুগল। চুমুও খান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সিদ্ধান্ত এবং দিশা। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন ভাল ভাল মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার যুগলকে অভিনন্দন জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঠিক যেন বলিউড ছবি। আপনাদের অনেক অনেক অভিনন্দন। বিয়ের পর সুখে থাকবেন।’’ যদিও অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাগ্‌দানের পর বিয়ের প্রস্তাব দেওয়ার কী অর্থ বুঝলাম না! বড়লোকদের ব্যাপার।’’

Advertisement
Viral Video Scuba Diving bali Marriage proposal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy