Advertisement
E-Paper

মঞ্চে উঠে অদ্ভুত কাণ্ড ঘটালেন যুবক! নৃত্যরত দুই তরুণীর এক জন পালিয়ে গেলেন ভয়ে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ বাধা হয়েছে, গান বাজছে। গানের তালে মঞ্চে নাচছেন দুই তরুণী নৃত্যশিল্পী। দর্শকও আনন্দ করছেন। হঠাৎ দর্শকের মধ্য থেকে এক যুবক বন্দুক নিয়ে মঞ্চে উঠে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৫৮
Video shows two woman dancing on stage, one fled after man does something bizarre

ছবি: ইনস্টাগ্রাম।

গ্রামের অনুষ্ঠানে মঞ্চে নাচছিলেন তরুণী দুই নর্তকী। হঠাৎ বন্দুক হাতে হাজির হলেন এক যুবক। সটান মঞ্চে উঠে পড়লেন। বন্দুকের নল উপরের দিকে ধরে শূন্যে গুলিও চালালেন। তার পরেই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। ভয়ে মঞ্চ ছাড়লেন এক নর্তকী। হট্টগোলও ছড়াল। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে, গান বাজছে। গানের তালে মঞ্চে নাচছেন দুই তরুণী নৃত্যশিল্পী। দর্শকও আনন্দ করছেন। হঠাৎ দর্শকের মধ্যে থেকে এক যুবক বন্দুক নিয়ে মঞ্চে উঠে পড়েন। ওঠামাত্রই শূন্যে গুলি ছোড়েন তিনি। তাঁকে দেখে স্তম্ভিত হয়ে যান দুই তরুণী। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকও। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুই তরুণীর মধ্যে এক জন ভয় পেয়ে মঞ্চের পিছনেও চলে যান। তবে দ্বিতীয় জন আগের মতোই নাচতে থাকেন। এর পর বন্দুক হাতে ওই যুবকও নাচতে শুরু করেন। আবার ভয়ের পরিবেশ আনন্দে পরিণত হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আইঅ্যামবরদারপিঠোলি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। বন্দুক নিয়ে কারসাজি দেখানোর জন্য যুবকের সমালোচনাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এটা নাচ ছিল না কি অ্যাকশন ফিল্ম?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রথমে ভয় দেখাল, তার পর নিজেই বিনোদন দিতে শুরু করল।’’ তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘দায়িত্বজ্ঞানহীন! ওর হাতে বন্দুক কোথা থেকে এল? তদন্ত হওয়া উচিত। তবে পুরোটা যদি কোনও শুটিং বা নাটকের অংশ হয়, তা হলে ঠিক আছে।’’

Viral Video Instagram Reel Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy