মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগে বেনিয়াপুকুর থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে গগন কুমার ওরফে রণবীর জন নামে ওই যুবককে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।
বছর তেত্রিশের এক মহিলার অভিযোগ, গত বছর ২৮ ডিসেম্বর রাতে লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি রোড এলাকায় তাঁর উপর চড়াও হন রণবীর নামে ওই যুবক। তিনি ওই মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, রণবীর তাঁর সঙ্গে জোর করে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এর পর তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে মঙ্গলবার রাতে কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ওই রাতেই বেনিয়াপুকুরের একটি বার থেকে পুলিশ গ্রেফতার করে রণবীরকে।
আরও পড়ুন:
-
ইলনের আমলে টুইটারের আয় কমল ৪০ শতাংশ! এখনও বাকি বড় অঙ্কের ঋণ পরিশোধ
-
তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামলেও দিল্লিতে কখনওই তুষারপাত হবে না কেন? কারণ জানাল মৌসম ভবন
-
বীরভূমে পুলিশের উপর বোমা! মেলার মধ্যে আহত দুই আধিকারিক, হামলার কারণ নিয়ে ধোঁয়াশা
-
দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরপ্রদেশে, বাইক দুর্ঘটনার পর গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
আদতে রণবীরের বাড়ি পঞ্জাবের লুধিয়ানার প্রীতনগর এলাকায়। কলকাতায় তিনি থাকতেন কসবার রাজডাঙা মেন রোডে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, মহিলার উপর বলপ্রয়োগ করা, ধর্ষণ, ভয় দেখানো-সহ নানা অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রণবীরকে।