রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বৈঠকে বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্তের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। তাদের প্রশ্ন, কেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি? নবান্নের আপত্তির জবাব দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। তিনি জানান, এই কাজে প্রথম থেকে রয়েছেন সুব্রত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তিনি উপস্থিত ছিলেন। এর আগে, প্রধান বিচারপতি পালের আগের বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।
হাই কোর্ট সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে মনোজ উপস্থিত ছিলেন না। রাজ্যের তরফে সুব্রতের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশন সূত্রে খবর, জবাবে সিইও মনোজ জানান, সুব্রত বিশেষ রোল পর্যবেক্ষক। এসআইআরের কাজে শুরু থেকে তিনি নজরদারি করছেন। সুব্রত থাকলে সমস্যা কিসের? মনোজ আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বৈঠকে সিইওর পাশাপাশি, নির্বাচন কমিশনের এক জন প্রতিনিধি থাকতে পারবেন। সুব্রতই সেই প্রতিনিধি।
কমিশনের ওই বক্তব্যের পরে বিষয়টি নিয়ে আর বিতর্ক বাড়ায়নি রাজ্য।
আরও পড়ুন:
এসআইআরের জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয়। বৈঠকে ছিলেন, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত অসঙ্গতি) নিয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল, সেটাই চূড়ান্ত। কমিশনের পক্ষ থেকে আসল সংখ্যা বৃহস্পতিবার বলে দেওয়া হবে। এ ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি বিচার বিভাগীয় (জুডিশিয়াল) অফিসারদের লগ ইন আইডি তৈরি করে দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে যে সমস্ত জুডিশিয়াল অফিসার আসছেন, তাঁদের কোথায় রাখা হবে, তাঁদের খাবারের কী ব্যবস্থা হবে— সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বৈঠকে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনোজ। তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। সূত্রের খবর, রাজ্যের তরফে জানানো হয়েছিল, প্রধান বিচারপতির অনুমতিতেই পন্থ সেখানে উপস্থিত ছিলেন। এ বার বিশেষ রোল পর্যবেক্ষকের উপস্থিতি নিয়ে পাল্টা প্রশ্ন করে রাজ্য। জবাব দিলেন খোদ রাজ্যের সিইও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা