নদিয়ার রানাঘাটে ভোটার তালিকায় নাম তোলার জন্য এসডিও অফিসের সামনে দীর্ঘ ক্ষণ ট্রাইবুনালের আবেদন জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে থেকে মৃত্যু হল বৃদ্ধের। পরিবার দুষল এসআইআর-কে। তাদের দাবি, প্রশাসনিক অব্যবস্থা ও ‘আতঙ্কিত’ পরিবেশের কারণেই মারা গিয়েছেন হাঁসখালির বগুলা এলাকার ৬৮ বছরের বৃদ্ধ জীবনকৃষ্ণ বিশ্বাস।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জীবনকৃষ্ণের পরিবারের বাকি সদস্যেদের নাম ভোটার তালিকায় থাকলেও তিনি এবং তাঁর এক কন্যার নাম বাদ পড়ে গিয়েছিল। প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে বৃহস্পতিবার সকালে মেয়ে চম্পা বিশ্বাসকে সঙ্গে নিয়ে বগুলা থেকে ট্রেনে চেপে রানাঘাটে যান তিনি।
রানাঘাট এসডিও অফিসের সামনে তখন থিকথিকে ভিড়। রোদে ট্রাইবুনালে আবেদন করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বৃদ্ধকে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ধকল সহ্য করতে পারেননি তিনি। লাইনেই আচমকা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা জীবনকৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
মৃতের চার কন্যা এবং এক পুত্র রয়েছেন। জীবনকৃষ্ণের পুত্র ভিন্রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। চার মেয়ের বিয়ে হয়ে গেলেও তাঁরাই মূলত বৃদ্ধ বাবার দেখাশোনা করতেন। মেয়ে চম্পা বলেন, “সকাল থেকে নথিপত্র নিয়ে আমরা বাবার নাম তোলার আশায় এখানে এসেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে বাবা অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে গিয়েও লাভ হল না। যা ক্ষতি হওয়ার আমাদেরই হল, এখন কে আমাদের কথা শুনবে?”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা