Advertisement
E-Paper

দুর্ঘটনায় মৃত্যু

ট্রেলারের পাশ কাটাতে গিয়ে ছোট গাড়ি থেকে পড়ে চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হলেন ২ জন। রবিবার সকালে জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে ৩১ডি জাতীয় সড়কে পাঙা বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম মনিরুল হক (৩৫)। তিনি গাড়িটি ভাড়া করে শিলিগুড়িতে চা গাছের চারা আনতে যাচ্ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার গাড়িটি ট্রেলারের সামনে পড়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০২:৫৮

ট্রেলারের পাশ কাটাতে গিয়ে ছোট গাড়ি থেকে পড়ে চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হলেন ২ জন। রবিবার সকালে জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে ৩১ডি জাতীয় সড়কে পাঙা বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম মনিরুল হক (৩৫)। তিনি গাড়িটি ভাড়া করে শিলিগুড়িতে চা গাছের চারা আনতে যাচ্ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার গাড়িটি ট্রেলারের সামনে পড়ে যায়। চালক গাড়িটি ঘুরিয়ে নিলে গাড়িটি পাশের নয়নাজুলিতে পড়ে যায়। ওই ব্যক্তি গাড়ি থেকে পড়ে গিয়ে ট্রাকের তলায় পিষ্ট হন। ঘটনার ফলে ৩১ ডি জাতীয় সড়কে প্রচুর যানজট হয়। বেলা ১২টা নাগাদ গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়িটির চালক সমেত অন্য একজন আরোহীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy