দুবাইয়ের বন্দরে দাঁড়িয়ে থাকার সময় কুয়েতের তেলের ট্যাঙ্কারে হামলা ইরানের। মঙ্গলবার সকালে ইরানের এই হামলার পরেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। যদিও দুবাইয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্যাঙ্কারটিতে বিপুল পরিমাণ তেল মজুত ছিল। কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, হামলার জেরে ওই ট্যাঙ্কারের তেল সমুদ্রের জলে মিশতে পারে। সে ক্ষেত্রে দূষিত হতে পারে ওই এলাকার জল।
আরও পড়ুন:
সংবাদসংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে, আল-সালামি নামের ওই ট্যাঙ্কারটি ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ় প্রণালী বেরিয়েছিল। প্রায় কাছাকাছি সময়ে (২৮ ফেব্রুয়ারি) ইরানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা এবং ইজ়রায়েল। গোটা পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হয়ে যায় তার পরেই।
জাহাজ বা ট্যাঙ্কারের গতিবিধির উপর নজর রাখা একটি সংস্থা জানিয়েছে, হরমুজ় প্রণালী পেরিয়ে কুয়েতের ট্যাঙ্কারটি সৌদি আরবের খাফজি বন্দরে ঢুকেছিল। তার পর সেটি সংযুক্ত আরব আমিরশাহিতে যায়। তখন থেকে ট্যাঙ্কারটি দুবাই বন্দরেই ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প