নয়া দিল্লির বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ হিসাবে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আর কোনও দেশের উপর অবশ্য এই নিষেধাজ্ঞা নেই। তার পরেও অবশ্য দেখা যাচ্ছে, বিদেশের বিভিন্ন বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়াচ্ছে।
জার্মানির বিমান সংস্থা লুফত্হানসা বিমানচালকদের পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বলেছে। এর ফলে এশিয়ার বেশ কিছু দেশে পৌঁছতে ওই বিমান সংস্থার বিমানের অতিরিক্ত সময় লাগছে। ব্রিটিশ এয়ারওয়েজ়, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স এবং এমিরেটসের বিমানগুলি দিল্লি যাওয়ার সময় পাকিস্তানকে এড়িয়ে কিছুটা উত্তর দিক ঘেঁষে ভারতে ঢুকছে। তার পর আরব সাগরের উপর দিয়ে দিল্লি পৌঁছচ্ছে বিমানগুলি।
এয়ার ফ্রান্স-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে পাকিস্তানের উপর দিয়ে বিমান না-চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ় এই প্রসঙ্গে কিছু না জানালেও মনে করা হচ্ছে, একই কারণে পাকিস্তানের আকাশপথকে এড়িয়ে যাচ্ছে তাদের বিমান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার লুফত্হানসার একটি বিমান ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে সেটি। যাত্রাপথ সংক্ষিপ্ত করার সুযোগ থাকলেও ওই বিমানটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।
আরও পড়ুন:
বিভিন্ন বিদেশি বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এর বহুমুখী প্রভাব পড়তে চলেছে। বিমানগুলিকে অতিরিক্ত পথ অতিক্রম করতে হওয়ায় জ্বালানি খরচ বাড়ছে। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে। গন্তব্যে পৌঁছনোর সময়ও বিলম্বিত হতে পারে। অন্য দিকে, এর ফলে লোকসান হচ্ছে পাকিস্তানেরও। কারণ বিমান কোনও দেশের আকাশপথ ধরে অন্য কোনও গন্তব্যে গেলে সেই দেশ একটি নির্দিষ্ট অর্থ পেয়ে থাকে, যাকে ‘ওভারফ্লাইট ফিজ়’ বলা হয়। বিমানের ওজন, সেটি সংশ্লিষ্ট দেশে কতটা পথ পাড়ি দিচ্ছে, এগুলির উপর নির্ভর করে অর্থের অঙ্ক নির্ধারিত হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা