ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে তেহরান। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স) সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবাকে বেছে নিয়েছে। এই পদ মোজতবাকে সমগ্র দেশের শাসন পরিচালনার অধিকার দিল। দেশের যাবতীয় বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। তার পর থেকেই তাঁর উত্তরাধিকার কে পাবেন, কে ইরানের সর্বোচ্চ নেতার কুর্সিতে বসবেন, তা নিয়ে জল্পনা ছিল। একাধিক বার উঠে এসেছিল পুত্র মোজতবার নাম। তবে তেহরানের তরফে সোমবারের আগে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইজ়রায়েলের তরফে লাগাতার হুমকি এসেছে। ইজ়রায়েলের সেনাবাহিনী রবিবার একটি বিবৃতিতে জানায়, খামেনেইয়ের কুর্সিতে যিনি বসবেন, তিনিই হবেন পরবর্তী নিশানা। যাঁরা ওই কুর্সিতে কাউকে বসানোর চেষ্টা করছেন, তাঁদেরও হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইজ়রায়েল। তার পরের দিনই সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে দিল ইরান।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি খামেনেইয়ের উত্তরসূরির পদ নিয়ে মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচনে আমেরিকার মতামতও নেওয়া প্রয়োজন। আমেরিকার সম্মতিতে কাউকে ওই পদে বসানো হলে ইরানের উন্নয়নের পক্ষে কাজ করবে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের দাবিকে আমল দিল না তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান আগেই বলে দিয়েছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তা স্বপ্ন হয়েই থাকবে। মোজতবাকে সর্বোচ্চ নেতা ঘোষণার পর পেজ়েশকিয়ান জানান, এই নির্বাচন ইরানের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এ বিষয়ে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
রাষ্ট্রপুঞ্জে ইরানের দূতের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মার্কিন-ইজ়রায়েলি হামলায় ইরানে ১৩৩২ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধের বলি হয়েছেন সাত আমেরিকান সেনা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে খনিজ তেলের দাম। তবে সংঘাত এখনই থামার বিষয়ে কোনও ইঙ্গিত মিলছে না। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল হওয়ার পরেই তেলের দাম কমবে। তত দিন আমেরিকা তথা বিশ্বকে শান্তির স্বার্থে এই ‘সামান্য মূল্য’ দিয়ে যেতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
১৯:৫৯
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা -
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়
-
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র