Advertisement
E-Paper

খালি হাতে বিষাক্ত কিং কোবরা ধরলেন সেনা জওয়ান! দেখুন ভিডিয়ো

খালি হাতে সাপ ধরার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১৪:১৫
কিং কোবরার সামনে জওয়ান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কিং কোবরার সামনে জওয়ান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ফণা তুলে দাঁড়িয়ে আছে কিং কোবরা। মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য তার একটা ছোবলই যথেষ্ট। তাই এই বিষধর সাপ দেখলে বেশির ভাগ মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মালয়েশিয়ার এক সেনা জওয়ান ফণা তুলে থাকা কিং কোবরাকে যে ভাবে খালি হাতে ধরলেন, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

খালি হাতে সাপ ধরার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফণা তুলে থাকা সাপের সামনে এক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন ওই জওয়ান। তার অপর হাত তখন পিছনে। এই ভাবে সে হাত রেখেছে ফণা তুলে থাকা সাপের মাথার উপর। তার পর আস্তে আস্তে ফণা নামালো কিং কোবরা। জওয়ানও হাত নামালেন সঙ্গে সঙ্গে। তার পর দু’হাত দিয়ে চেপে ধরলেন সাপটির মুখ। ফণা তুলে থাকা বিষাক্ত সাপ মুহূর্তে কাবু।

এই ভিডিয়ো দেখে ওই জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে জওয়ান কেন সাপটিকে ধরলেন? ধরার পর কী করলেন ? এ ব্যাপারে কোনও তথ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বেজিংয়ে গাঁধী জয়ন্তীর অনুষ্ঠানস্থল সরানোর ব্যাখ্যা দিল চিন

আরও পড়ুন: ইমরানকে বাদ দিয়েই বৈঠকে বাজওয়া, জল্পনা

Viral Video Sanke
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy