ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে বন্দি। প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে যায় পেন্টাগনের ডেল্টা বাহিনী। এই নিয়ে গোটা বিশ্বে যখন শোরগোল চলছে তখন মাদুরোর একটি পুরনো ভিডিয়ো পোস্ট করল হোয়াইট হাউস! সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমায় ধরতে এসো। মিরাফ্লোরেসে (ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টের বাসভবন) অপেক্ষা করছি।’’
গ্রেফতারির পর মাদুরোর পুরনো ওই ভিডিয়োর অংশ পোস্ট করাকে অনেকে ব্যঙ্গ হিসাবেই দেখছেন। রিপাবলিকানদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে ভুলই করেছিলেন মাদুরো। তাঁর ফল ভুগতে হল তাঁকে!
মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ভিডিয়োটি মাস ছয়েক আগের। সেই ভিডিয়োয় মাদুরো কোনও এক মঞ্চ থেকে বলছেন, ‘‘আমাকে ধরতে এসো। দেরি করো না, ভিতু। আমি অপেক্ষা করছি।’’ হোয়াইট হাউস ৬১ সেকেন্ডের যে ভিডিয়ো প্রকাশ করেছে, তাতে মাদুরোর বক্তৃতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথের কিছু বক্তব্যও। সেখানে হেগসেথ বলছেন, মাদুরোর সুযোগ ছিল, কিন্তু তিনি তা নেননি! হোয়াইট হাউস দাবি করেছে, ট্রাম্প প্রশাসন সর্বদা আমেরিকানদের সকল প্রকার বিদেশি শক্তি এবং হুমকির থেকে রক্ষা করবে! হোয়াইট হাউস বোঝাতে চেয়েছে, মাদুরো সরাসরি ট্রাম্পকেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন।
আরও পড়ুন:
বেশ কয়েক দিন ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজ়ুয়েলার চাপানউতর চলছে। গত কয়েক মাসে ভেনেজ়ুয়েলাকে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং পরমাণু-ডুবোজাহাজ নামিয়েছে ট্রাম্পের সরকার। সর্বক্ষণ দেশটিকে একপ্রকার ঘিরে রেখেছে মার্কিন ফৌজ। ভেনেজ়ুয়েলাকে প্রায়ই হুমকি-হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। সে সময়ই ট্রাম্পকে পাল্টা ‘চ্যালেঞ্জ’ ছুড়েছিলেন কি মাদুরো? হোয়াইট হাউসের ওই ভিডিয়ো প্রকাশের পর এই প্রশ্নও উঠছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে দেশছা়ড়া করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
- শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় অনুসারে রাত ২টো) থেকেই ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা।
- আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, একাধিক অপরাধের অভিযোগে মাদুরোকে গ্রেফতার করেছে আমেরিকা।
-
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত? হামলার পরই ইজ়রায়েলের দাবিতে জল্পনা, মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা
-
মাদুরোকে ধরতে ‘রহস্যময়’ অস্ত্র প্রয়োগ! ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান নিয়ে আবার মুখ খুললেন ট্রাম্প, কোন অস্ত্র ছিল?
-
মাদুরো সরতেই টন টন সোনা ‘গায়েব’! ব্যাঙ্কে গচ্ছিত ‘হলুদ ধাতু’ পকেটে ভরে ভেনেজ়ুয়েলাকে ললিপপ ধরাল ধূর্ত ইংরেজ
-
ভেনেজ়ুয়েলায় মার্কিন আধিপত্যের প্রতিবাদ, বাংলাদেশ প্রসঙ্গেও কি তেমনই সরব বামেরা
-
রক্ত ঝরছিল নাক থেকে, কারও রক্তবমি! মাদুরোকে অপহরণে ‘রহস্যময় অস্ত্র’ প্রয়োগ মার্কিন বাহিনীর: ভেনেজ়ুয়েলা সেনা